চুল লম্বা করতে মেথির ৫টি ব্যবহার
চুল লম্বা করতে মেথির ৫টি ব্যবহার সম্পর্কে জানব।চুল হচ্ছে চেহারা সৌন্দর্যের অংশ।চুল না থাকলে দেখতে ভালো লাগে না।সেই চুল যখন নষ্ট বা পড়ে যায় তখন মন ভালো থাকে না।চুলকে ভালো রাখতে আমাদের অবশ্যই কিছু নিয়ম মানা জরুরী। নিজেকে সৌন্দর্য রাখতে সবাই চাই।
এখন মানুষের কমন সমস্যা হচ্ছে চুল পড়ে যায়। চুলার ঘনত্ব দিন দিন কমছে। তাই বাজার থেকে অনেকে কেমিকালযুক্ত প্রোডাক্ট কিনে নিয়ে আসছে। এসব থেকে প্রাকৃতিক সমাধান হচ্ছে মেথি। মেথি যে পুষ্টিগুণগুলো রয়েছে তা চুল লম্বা করতে অনেকটাই কার্যকর। তাই নিচে চুল লম্বা করতে মেথির ৫টি ব্যবহার সম্পর্কে জানব।
মেথির পুষ্টিগুণ ও উপাদান প্রায় ১০০ গ্রাম
মেথি দানা বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা শুধু চুলের জন্য নয় শরীরের
সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। প্রতি ১০০ গ্রাম শুকানো মেথি দানায় প্রায় ৩২৩
কিলো ক্যালরি শক্তি থাকে যা শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে। এতে প্রায় ২৩
গ্রাম প্রোটিন থাকে যা চুলকে ফলিকল কে পুষ্টি দিয়ে চুলকে শক্তিশালী ও ঘন
করতে সাহায্য করে।
একই সঙ্গে মেথিতে প্রায় ৫৮.৪ গ্রাম কার্বোহাইড্রেট ও ২৪.৬ গ্রাম ডায়োটারি
ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরের পুষ্টি শোষণের
সহায়তা করে।
মেথিকে ভিটামিন সমৃদ্ধ খাদ্য বলা হয়। এতে ভিটামিন B1 থায়ামিন প্রায় 0.32 mg, ভিটামিন B2 রাইবোফ্লাভিন প্রায় 0.37 mg, ভিটামিন B3 নিয়াসিন প্রায় 1.64mg, ভিটামিন B6 0.6mg, ভিটামিন B9 ফোলেট প্রায় 57 ug পাওয়া যায় এছাড়া এতে প্রায় 3mg ভিটামিন C থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোষের ক্ষয় কমায়।
মেথিতে থাকা বিভিন্ন মিনারেল স চুল ও শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আয়রন প্রায় 33.5mg যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়ায় পুষ্টি পৌছাতে সাহায্য করে। ক্যালসিয়াম প্রায় 176mg ও ম্যাগনেসিয়াম প্রায় 191mg থাকে যাহারের গঠন ও চুলকে শক্ত রাখে। এছাড়া এতে পটাশিয়াম প্রায় 770mg ফসফরাস প্রায় 296mg ও জিঙ্ক প্রায় 2.5mg পাওয়া যায়। যা শরীরের বিভিন্ন কার্য কলা পেয়ে সহায়তা করে এবং চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে ভূমিকা রাখে।
এ পুষ্টিগুণ গুলোর মেথি দানা একটি শক্তিশালী ন্যাচারাল সুপার ফুড হিসেবে কাজ করে।
যা চুলকে লম্বা ঘন শক্তিশালী অসুস্থ রাখতে সাহায্য করে পাশাপাশি সার্বিক শারীরিক
স্বাস্থ্যকে উন্নতি করে।
মেথি পেস্ট ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়
মেথির পেস্ট চুলের যত্নে এক প্রাচীন ও প্রাকৃতিক উপায়। মেথির পেস্ট বানানোর
জন্য মেথি দানা গুলোকে রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে তানা ব্লেন্ড করে পেস্ট
বানানো এবং প্রয়োজনীয় কিছু ফোটা নারিকেল তেল মিশিয়ে নিতে পারবেন। পেস্ট বানানো
হয়ে গেলে আপনি ভালোভাবে চুলের গোড়ায় হালকা ভাবে মাসাজ করবেন।
আরো পড়ুনঃ
গরমকালে ত্বকের যত্ন কিভাবে নিব
যার ফলে চুলের পুষ্টির ফলিকলে পৌঁছে যায় এবং চুল বৃদ্ধিতে উৎসাহিত করে। এতে
আপনার উপকার হবে তা কমবে এবং খুসকে দূর করতে সাহায্য করবে।
এখন আপনার মনে প্রশ্ন আসছে তাহলে আমি এটা কতক্ষণ রাখবো। চলুন তাহলে মেথি পেস্ট
তুলে দেওয়ার পরে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর চুল ধুয়ে ফেলবেন।
এখন তাহলে ভাবছেন মাসে কয়বার করব। চুল ভালো রাখতে আমাদের সপ্তাহে প্রায়
২-৩ বার ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়। তবে নিয়মিত ব্যবহারে চুলের
প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চুল শক্ত ও মোলায়েম থাকে।
মেথি তেল ব্যবহার করে চুলের যত্ন
চুল লম্বা করতে আরেকটি পদ্ধতি হচ্ছে মেথি তেলের ব্যবহার। কারণ আমরা মেথির ব্যবহার
সম্পর্কে জানিয়েছি কিন্তু তেল সম্পর্কে কয়জন জানি। তেলও আমাদের চুলের উপকারের
জন্য অনেকটা কার্যকর। তাই আমরা পেস্ট ব্যবহারের পাশাপাশি চুল লম্বা করতে মেথির
তেল ব্যবহার চুলের যত্নে অধিক গুরুত্বপূর্ণ।
মেথির তেল চুল লম্বা এবং ঘন করার জন্য একটি সহজ ও প্রাকৃতিক পদ্ধতি। আপনি
চাইলে বাজারের মেথি তেল ব্যবহার করতে পারেন অথবা নিজের ঘরে বানাতে পারেন। ঘরে
বানানোর জন্য প্রথমে কিছু মেথি দানা ভালোভাবে ভিজিয়ে রাখুন তারপর তার শুকানো করে
কড়াইতে গরম তেলের সাথে ভাজুন। ভাজা মেথি দানা ঠান্ডা হয়ে গেলে তা ছেঁকে নিয়ে
চুলের গোড়ায় মাসাজ করুন।
মাসাজ করার সময় হালকা হাতের চাপ ব্যবহার করুন যাতে তেল পুরোপুরি চুলের গোড়ায়
পৌঁছে যায়। তেল চুলের ফলিকল কে পুষ্টি দেই চুল বৃদ্ধির করে এবং চুলকে শক্ত ঘন
রাখে। মেথি তেলে থাকা প্রোটিন ভিটামিন এবং মিনারেল চুলকে ভালোভাবে সুন্দর ও চকচক
করে তোলে।
ম্যাসাজের পর তেলটি চুলে কমপক্ষে ১ ঘণ্টা বা আরো ভালো ফলাফলের জন্য রাতভর রাখতে পারেন। পরের দিন হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২-৩ বার মেথি তেল ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে ঝরা কমে এবং
নতুন চুল বৃদ্ধির করে।
এ প্রাকৃতিক পদ্ধতি কেমিকালযুক্ত প্রোডাক্ট এর তুলনায় অনেক নিরাপদ। তাই
কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আমরা চাইলেই প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করতে অনেকটাই
কার্যকর হবে যদি আমরা সঠিকভাবে তা মানতে পারি। নিয়মিত ব্যবহারে চুলের গোড়ার
শক্ত হয় খুশকি কমে এবং চুল প্রাকৃতিকভাবে ঘন ও সুস্থ থাকে।
মেথি দানা পানি ব্যবহার করে চুলের যত্ন
চুল লম্বা করতে মেথির আরেকটি ব্যবহার হচ্ছে মেথির দানাপানি। মেথির দানা পানি চুল
লম্বা ঘন করার জন্য একটি সহজ জীবন প্রাকৃতিক উপায়। আমরা মেথির পেস্ট বানানোর
জন্য যে মেথিটা রাতভর পানিতে ভিজিয়ে রাখে সেই পানিটা আমাদের চুল ঘন ও লম্বা করতে
অনেকটা সহায়তা করে। তাই পানিটা ফেলে না দিয়ে সেটাও আমরা চুলের জন্য ব্যবহার
করতে পারব।
তাই রাতভর ভেজানো মেথি দানার পানি পরের দিন সকালে থেকে পানিটা সংগ্রহ করতে হবে। এ
পানি চুলে সরাসরি লাগান এবং হালকা ভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
মেথি দানা পানিতে থাকা প্রোটিন ভিটামিন এবং মিনারেল চুলের ফলিকল পৌঁছে পুষ্টি
দেয়। চুলে লাগানোর পর ২০-৩০ মিনিট রাখা যেতে পারে। পরে হালকা শ্যাম্পু দিয়ে
ধুয়ে দেন।
সপ্তাহে ৩-৪ বার নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় এবং ঘনত্ব বৃদ্ধি
পায়। মেথি পানি চুলকে প্রাকৃতিকভাবে স্বাস্থ্যবান রাখে ক্ষতিকর কেমিক্যাল এর
প্রয়োজন কমা এবং খুশকি দূর করতে সাহায্য করে।
মেথি শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার
আমরা অনেকে আছি যারা বাজার থেকে বিভিন্ন ব্যান্ডের প্রোডাক্ট শ্যাম্পু বা
কন্ডিশনার ব্যবহার করে চুলকে ভালো রাখতে বা ঝলমল করতে। কিন্তু সেগুলো উপকারের
বদলে ক্ষতি বেশি হয়। যার ফলে আমাদের চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তাই
বাজারের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট এর এর পাশাপাশি মেথি শ্যাম্পু ও কন্ডিশন
পাওয়া যায়।বাজারে আজকাল মেথিযুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার পাওয়া যায় যা চুল
লম্বা ও ঘন করার জন্য খুবই কার্যকর।
মেথি শ্যাম্পু কন্ডিশন ব্যবহার করার আগে আপনাকে বুঝতে হবে আপনার চুলের ধরন কি আর
সে অনুযায়ী প্রোডাক্টগুলো ব্যবহার করা যায়। প্রতিদিন নয় বরং সপ্তাহে ২-৩ বার
চুল ধোয়া যথেষ্ট। যাতে চুল প্রাকৃতিক তেল ও পুষ্টি বজায় থাকতে পারে।
মেথি যুক্ত শ্যাম্পু চুলের গোড়ায় পুষ্টিতে চুল ঝরা কমায় এবং খুশকি নিয়ন্ত্রণে
সাহায্য করে। এছাড়া এটি চুলকে চকচক ও শক্তিশালী রাখে। কন্ডিশনার ব্যবহার করলে
চুল নরম এবং ঝরঝরা থাকে। নিয়মিত ব্যবহার করলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায় এবং নতুন
চুল গজাতে সাহায্য করে।
প্রাকৃতিক উপাদান যুদ্ধে শ্যাম্পু ও কন্ডিশনার কেমিক্যালযুক্ত প্রোডাক্টের
তুলনায় অনেক নিরাপদ। তাই আসুন আমরা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে কেমিক্যাল যুক্ত
প্রোডাক্ট বাদ দিয়ে প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করার চেষ্টা করি এবং চুলকে
রাখি সুস্থ। তাই যারা চুলার স্বাস্থ্য ও সৌন্দর্য বজায় রাখতে চাও তাদের
জন্য প্রোডাক্ট ব্যবহার খুবই উপকারী।
মেথি দানা খাওয়া ডায়েট অন্তর্ভুক্ত করা
আমরা উপরে এতক্ষণ চুল লম্বা ও ঘন করতে মেথির ব্যবহারগুলো জানলাম। আমরা এখন জানবো
মেথি দানা খাওয়া যা ডায়েটের অন্তর্ভুক্ত করা যায়। মেথি চুলের যত্নের পাশাপাশি
স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যদি আমরা সঠিক নিয়মে তা খাই। মেথি দানা খাওয়া
চুলের স্বাস্থ্য রক্ষায় একটি প্রাকৃতিক পদ্ধতি।
প্রতিদিন ১-২ চা চামচ ভেজানো মেথি দানা খাওয়া অত্যন্ত কার্যকর। মেথি দানা
সালাড,দই বা বিভিন্ন রান্নায় মিশিয়ে সহজে খাওয়া যায়।
আরো পড়ুনঃ
ত্বক ফর্সা করার ৫টি প্রাকৃতিক উপায়
মেথিতে থাকা প্রোটিন ভিটামিন এবং মিনারেল চুলের ভেতরে পুষ্টি যোগায় এবং চুলকে
লম্বা ঘন এবং শক্তিশালী করে। এছাড়া মেথি দানা খাওয়া শরীরের হরমোনের ব্যালেন্স
ঠিক রাখতে সাহায্য করে যা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।
এ পদ্ধতি চুল ঝরা কমায় নতুন চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের প্রাকৃতিক
উজ্জ্বলতা বজায় রাখে। তাই সার্বিকভাবে মেথি দানা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা
চুলের স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদী দৃঢ় ও সুস্থ রাখে।
উপসংহার চুল লম্বা করতে মেথির ৫টি ব্যবহার
মেথি একটি প্রাকৃতিক উপাদান। তবে বর্তমানে এর বাজার চাহিদা প্রচুর। আগের দিনের
মানুষ এতটা মেথির পুষ্টিগুণ সম্পর্কে অতটা জানতো না। তবে বর্তমানে এদের
চাহিদা দিন দিন বাড়ছে। এবং বাজারে সব সময় পাওয়া যায়। তাই প্রাকৃতিকভাবে সুস্থ
থাকতে এবং চুল লম্বা করতে মেথি ব্যবহার করা দরকার। তাই বাজারের কেমিক্যাল
প্রোডাক্ট এর থেকে এই প্রাকৃতিক উপাদান মেথি যা আমাদের চুল ও স্বাস্থ্য
ভালো রাখতে সহযোগিতা করে। তাই আসুন সুস্থ থাকতে আমরা প্রাকৃতিক উপাদান গুলো
ব্যবহার করার চেষ্টা করি। এবং আমাদের যে চুলের প্রাকৃতিক সৌন্দর্য সেটা ধরে রাখার
চেষ্টা করে ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url