ঘরে বসে ডাটা এন্ট্রি করে আয় করার উপায়

ঘরে বসে ডাটা এন্ট্রি করে আয় করার উপায় এখন সহজ। বর্তমান সময়ে অনলাইনে আয় করার অনেক সহজ এবং জনপ্রিয় উপায় রয়েছে। প্রযুক্তির উন্নতের কারণে এখন মানুষ ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করে টাকা উপার্জন করতে পারছে। এ কাজগুলোর মধ্যে ডাটা এন্ট্রির কাজ একটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি।

ঘরে-বসে-ডাটা-এন্ট্রি-করে-আয়

শিক্ষার্থী, গৃহিণী, চাকুরিজীবী এবং বেকার মানুষ অবসর টাইমে ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করে ভালো আয় করছে। বিশেষ করে যারা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করার প্রতি সাধারণ ধারণা আছে তারা সহজে কাজটি করতে পারবে। এ আর্টিকেলে আমরা জানব ডাটা এন্ট্রি কি, কিভাবে কাজ শুরু করতে হয়, কোথায় কাজ পাওয়া যায় এবং কত টাকা আয় করা সম্ভব।

ডাটা এন্ট্রির কাজ কি

ডাটা এন্ট্রি হল এমন একটি কাজ যেখানে বিভিন্ন ধরনের তথ্য বা ডাটা নির্দিষ্ট সফটওয়্যার বা ডাটাবেজ ইনপুট করতে হয়। সাধারণভাবে বলতে গেলে কোন তথ্য টাইপ করে বা কপি করে কম্পিউটার বা অনলাইন প্লাটফর্মে সংরক্ষণ করা কে ডাটা এন্ট্রি বলা হয়।

উদাহরণ Excel বা Word ফাইলের তথ্য টাইপ করা। অনলাইন ফর্ম পূরণ করা। কোন তালিকা থেকে তথ্য কপি করে অন্য জায়গায় বসানো। স্ক্যান করা ফাইল থেকে তথ্য টাইপ করা।

এ ধরনের কাজগুলো সাধারণত খুব বেশি জটিল নয় তাই নতুনরাও সহজে একা শিখে নিতে পারে। বর্তমানে ডাটা এন্ট্রির কাজ করে অনেক মানুষ ঘরে বসে আয় করছে।

ডাটা এন্ট্রি কাজ করতে কি কি দক্ষতার প্রয়োজন

ডাটা এন্ট্রি কাজ শুরু করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। তবে কিছু সাধারণ দক্ষতা থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। আসুন এ কাজ করার জন্য আর কি কি প্রয়োজন লাগে তা আমরা নিজে জানি।

দ্রুত টাইপ করার দক্ষতাঃ ডাটা এন্টির কাজের মূল বিষয় হলো টাইপ করা। তাই দ্রুত এবং নির্ভর ভাবে টাইপ করতে পারা গুরুত্বপূর্ণ।

কম্পিউটার বা মোবাইল ব্যবহারের জ্ঞানঃ কম্পিউটার বা স্মার্টফোনের সাধারণ ব্যবহারে জানা থাকলে ডাটা এন্ট্রি কাজ করা সহজ হয়।

মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলঃ অনেক ডাটা এন্ট্রি কাজ ওয়ার্ল্ড বা এক্সেল এর মাধ্যমে করতে হয়। তাই এই সফটওয়্যার গুলো বেসিক ধারণা থাকা ভালো।

ইন্টারনেট ব্যবহারের দক্ষতাঃ আপলোড করা বা তথ্য সংগ্রহ করার জন্য ইন্টারনেট ব্যবহার জানা দরকার।

মোবাইলে ডাটা এন্ট্রি করে আয়

অনলাইনে ঘরে বসে আয় করা অনেক উপায় এর মধ্যে ডাটা এন্ট্রির কাজ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম।। অনেকে মনে করেন ডাটা এন্ট্রি কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে দরকার। কিন্তু বাস্তবে এখন প্রযুক্তির উন্নতির কারণে শুধু একটি স্মার্ট ফোন দিয়ে অনেকে ধরনের ডাটা এন্টি কাজ করা সম্ভব।

আরো পড়ুনঃ অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায়

আপনার কাছে যদি একটু ভালোই স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি মোবাইল ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে কাজ করে আয় করতে পারেন। বর্তমানে অনেক ফ্রিল্যান্সার মোবাইলের মাধ্যমে ছোট ছোট ডাটা এন্ট্রি কাজ করে নিয়মিত আয় করছেন।

ডাটা এন্টির মূলত এমন একটি কাজ যেখানে বিভিন্ন ধরনের তথ্য বা ডাটা নির্দিষ্ট ফর্মাটে লিখে বা টাইপ করে সংগ্রহ করতে হয় যেমন-

  • তথ্য টাইপ করা।
  • কপি পেস্ট করা।
  • অনলাইনে ফরম পূরণ করা।
  • ডাটাবেজ তথ্য যোগ করা।

আগে এ ধরনের কাজ করার জন্য কম্পিউটারের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে এখন অনেক প্লাটফর্ম ও অ্যাপ এমন ভাবে তৈরি হয়েছে যেখানে মোবাইল দিয়ে সহজে ডাটা এন্ট্রি কাজ করা যায়। বিশেষ করে ছোট ছোট কাজ যেমন সার্ভে পূরণ, কপি পেস্ট, ক্যাপচা টাইপ করা ডাটা সংগ্রহ করা ইত্যাদি মোবাইলের মাধ্যমে খুব সহজে করা সম্ভব।

ডাটা এন্ট্রির কাজের ধরন

ডাটা এন্টির কাজের বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কাজের ধরন অনুযায়ী এর পদ্ধতি ও ভিন্ন হয়। কোন কাজে শুধু মাত্র তথ্য টাইপ করতে হয় আবার কোন কাজে কপি পেস্ট বা অনলাইনে ফরম পূরণ করতে হয়। অনেক প্রতিষ্ঠান তাদের তথ্য সঠিকভাবে সংগ্রহ করার জন্য ডাটা এন্ট্রির কর্মী সাহায্য নেই। বর্তমানে অনলাইনে মাধ্যমে এ ধরনের কাজের চাহিদার দিন দিন বাড়ছে। নতুনদের জন্য ডাটা এন্টির কাজ বিভিন্ন ধরনের জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাজের ধরন সম্পর্কে ধারণা থাকলে কোন কাজটিকে আপনার জন্য সহজ হবে তা বুঝতে পারবেন। নিচে ডাটা এন্ট্রির কাজের কয়েকটি জনপ্রিয় ধরন ব্যাখ্যা করা হলো।

অনলাইন ডাটা এন্ট্রিঃ অনলাইন ডাটা এন্ট্রি হলে এমন একটি কাজ দেখে ইন্টারনেট ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইট বা সফটওয়্যার এর তথ্য ইনপুট করতে হয়। এ ধরনের কাজে ক্লাইন্ট আপনাকেও অনলাইন কাজ দেয় এবং আপনি অনলাইনে ডাটা ইনপুট করেন। কাজ শেষ হলে অনলাইনে জমা দিতে হয়।

অফলাইন ডাটা এন্ট্রিঃ অফলাইন ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ফাইল বা ডকুমেন্ট দেবে। এরপর আপনি ইন্টারনেট ছাড়া সেই তথ্য কম্পিউটারে টাইপ বা সাজিয়ে রাখবেন। কাজ শেষ হলে ফাইলটা আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে হয়। এ ধরনের কাজ সাধারণত ওয়ার্ল্ড বা এক্সেলে ব্যবহার করে করা হয়।

কপি পেস্ট ডাটা এন্ট্রিঃ এ কাজে একটি জায়গা থেকে তথ্য কপি করে অন্য জায়গায় বসাতে হয়। এটি সবচেয়ে সহজ ডাটা এন্ট্রির কাজগুলোর একটি।

ফর্ম ফিলাপের ডাটা এন্ট্রিঃ ফরম ফিলাপ ডাটা এন্ট্রির কাজের ক্ষেত্রে অনলাইন বা অফলাইন ফর্ম এর বিভিন্ন তথ্য গ্রহণ করতে হয়। যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার বা অন্যান্য তথ্য সঠিকভাবে লিখে ফরম পূরণ করা হয়। এ কাজগুলো সাধারণত নির্ভুলভাবে খুবই গুরুত্বপূর্ণ।

টাইপিং ডাটা এন্ট্রিঃ এ ধরনের কাজের কোন স্ক্যান করা ফাইল ছবি বা pdf থেকে তথ্য দেখে টাইপ করতে হয়। অনেক সময় হাতে লিখা তথ্য টাইপ করতে হতে পারে। তাই এ কাজের করার জন্য ভালো টাইপিং দক্ষতা দরকার।

ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ পাওয়ার উপায়

ঘরে বসে ডাটা এন্ট্রির কাজ পাওয়া এখন অনেক সহজ। প্রযুক্তির উন্নতের কারণে অনলাইন প্লাটফর্মে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে কাজের সুযোগ পাওয়া যায়। নতুনরা যারা বাড়িতে বসে আয় করতে চায় তাদের জন্য এটি একটি সহজ এবং নিরাপদ উপায়। ডাটা এন্ট্রি কাজ পাওয়ার জন্য মূলত তিনটি মাধ্যম ব্যবহার করা হয় যেমন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং বিশেষ ডাটা এন্ট্রি জব ওয়েবসাইট। এর মাধ্যম গুলো ব্যবহার করলে আপনি নিজের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে নিতে পারেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসঃ ফ্রিল্যান্সিং সাইটগুলো হল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ঘরে বসে ডাটা এন্টি কাজ পাওয়ার জন্য। এখানে ক্লাইন্টেরা বিভিন্ন প্রজেক্ট পোস্ট করে এবং ফ্রিল্যান্সারা সে কাজের জন্য আবেদন করে। জনপ্রিয় কিছু সাইট হল-

  • Fiverr
  • Upwork
  • Freelancer
  • People PerHour

এ সাইট গুলোতে একটি প্রোফাইল তৈরি করে নিজের দক্ষতা উল্লেখ করে ছোট এবং বড় সব ধরনের ডাটা এন্ট্রির কাজ পাওয়া সম্ভব।

সোশ্যাল মিডিয়া গ্রুপঃ ফেসবুক, লিংকডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেক ডাটা এন্ট্রি জব গ্রুপ রয়েছে। এখানে নিয়মিত কাজের বিজ্ঞাপন পোস্ট করা হয়। এ গ্রুপগুলোতে যোগ দিয়ে কাজের তথ্য পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ পাওয়ার সুবিধা হল নিয়মিত ছোট কাজ পাওয়া যায় এবং নতুনরা সহজে কাজ শুরু করতে পারে।

ডাটা এন্ট্রি জব ওয়েবসাইটঃ বিসিএস কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো শুধুমাত্র ডাটা এন্ট্রি কাজের জন্য তৈরি। এখানে ক্লায়েন্টরা সরাসরি কাজের পোস্ট করে এবং ফ্রিল্যান্সারের আবেদন করতে পারে। যেমন-

  • Microworkers
  • Clickworker
  • Amazon Machanical Turk

এ ধরনের ওয়েবসাইটে ছোট ছোট মাইক্রো টাস্ক থেকে শুরু করে বড় প্রজেক্টও পাওয়া যায়।

ডাটা এন্ট্রি কাজ করে কত টাকা আয় করা যায় মাসে

ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করলে কত টাকা আয় করা সম্ভব তাও মূলত নির্ভর করে আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং কাজের পরিমাণ এর ওপর। নতুনদের জন্য শুরুতে আর কম হতে পারে কিন্তু অভিজ্ঞ তাদের সাথে সাথে আয়বাড়ার সুযোগ রয়েছে।

নতুনদের  আয়ঃ যারা নতুন ডাটা এন্ট্রির কাজ শিখছে এবং নিয়মিত ছোট কাজ করছে তারা সাধারণত মাসে ৫০০০-১০০০০ টাকা আয় করতে পারে।

অভিজ্ঞতাদের আয়ঃ যারা ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে তাদের মাসে ২০০০০-৩০০০০ টাকা বা তার বেশি আয় করতে পারে। বড় প্রজেক্ট এবং নিয়মিত কাজের মাধ্যমে আয় আরো বেশি হতে পারে।

কাজের ধরন অনুযায়ী আয়ঃ মাইক্রো টাস্ক বা ছোট কাজ যার মাধ্যমে মাসে ৫০০০-১৫০০০ টাকা। বড় প্রজেক্ট বা অনলাইন ফ্রিল্যান্সিং কাজের মাসে ২০০০০-৫০০০০ টাকা বা তার বেশিও হতে পারে।

ডাটা এন্টি কাজ করার সুবিধা

ডাটা এন্ট্রির কাজ ঘরে বসে আয় করার জন্য একটি জনপ্রিয় পদ্ধতি। এর অনেক সুবিধা রয়েছে যা নতুনদের জন্য বিশেষভাবে উপকারী। নিচে মূল কিছু সুবিধা উল্লেখ করা হলো।

ঘরে বসে কাজ করাঃ ডাটা এন্ট্রি কাজ করার জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে ঘরে বসে কাজ করা সম্ভব। এটি বিশেষ করে গৃহিণী শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা জনক।

নতুনদের জন্য সহজঃ ডাটা এন্ট্রি কাজ শুরু করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না যারা টাইপিং ও সাধারণ কম্পিউটার ব্যবহার করতে জানেন তারা সহজে শুরু করতে পারে।

সময়ের স্বাধীনতাঃ ডাটা এন্ট্রি কাজ করার সময় নির্দিষ্ট সময়ের সীমা নেই আপনি আপনার সুবিধামতো সময় কাজ করতে পারেন।

কম খরচে শুরু করাঃ ডাটা এন্ট্রির কাজ শুরু করার জন্য বড় কোন বিনিয়োগের প্রয়োজন নাই সাধারণত একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং ইন্টারনেটের সংযোগ থাকলে কাজ শুরু করা যায়।

অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিঃ কাজের মাধ্যমে টাইপিং স্পিড কম্পিউটার স্কেল এবং মনোযোগ বৃদ্ধির সুযোগ থাকে। নির্মিত কাজ করলে দক্ষতা আরো বৃদ্ধি পায় যা ভবিষ্যতে বড় প্রজেক্টের জন্য উপকারী।

ডাটা এন্ট্রির কাজ করার অসুবিধা

যদিও ডাটা এন্ট্রির কাজ ঘরে বসে আয় করার একটি সহজ জীবন জনপ্রিয় উপায় তবে এর কিছু অসুবিধা রয়েছে। এগুলো জানা থাকলে নতুন সঠিকভাবে কাজ শুরু করতে এবং সম্ভাবনা সমস্যার জন্য প্রস্তুত থাকতে পারবে।

প্রতারণা সম্ভাবনাঃ অনলাইনে ডাটা এন্ট্রির কাজে অনেক সুযোগ থাকলো কিছু প্রতারক ওয়েবসাইট বা ব্যক্তির কারণে প্রতারকের শিকার হতে হয়। কাজ করার আগে অবশ্যই শুধুমাত্র বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত।

আরো পড়ুনঃ এড দেখে টাকা ইনকাম করার নতুন ৮টি অ্যাপস

শুরুতে আয় কমঃ নতুনদের জন্য ডাটা এন্ট্রির কাজ শুরুতে আয় অনেক বেশি নয়। অভিজ্ঞতা অর্জন করতে হয় তাই ধৈর্য ধরে কাজ করা প্রয়োজন।

একঘেয়ে কাজঃ ডাটা এন্ট্রির কাজ প্রায় একই রকম হতে পারে। কারণ একই ধরনের তথ্যটাই বা কপি পেস্ট করতে হয়।

সময় এবং মনোযোগের প্রয়োজনঃ নির্ভুল ডাটা এন্ট্রি করতে হলে বেশি মনোযোগ এবং সময় দিতে হয়। ভুল করে কাজে আবার করতে হতে পারে যা সময় ও শ্রম বৃদ্ধি পায়।

বড় আয়ের জন্য অভিজ্ঞতা জরুরিঃ ডাটা এন্ট্রির কাজ দিয়ে বড় আয় করতে হলে দক্ষতা এবং অভিজ্ঞতা জরুরী। নতুনদের জন্য শুরুতে ধীরে ধীরে বৃদ্ধি পায়।

ডাটা এন্ট্রি কাজ শুরু করা সহজ ধাপ

ডাটা এন্ট্রির কাজ নতুনদের জন্য সহজ তবে সঠিকভাবে শুরু করলে আয় ভালো হয়। নিচে ধাপে ধাপে দেখানো হলো-

  • টাইপিং দক্ষতা বাড়ানো দ্রুত এবং নির্ভুল টাইপ করতে শিখুন।
  • কম্পিউটার ও সফটওয়্যার শিখতে হবে যেমন ওয়ার্ল্ড, এক্সেল বা গুগল সিটে এর বেসিক জানা জরুরী।
  • প্রোফাইল তৈরি করতে হবে ফ্রিল্যান্সিং সাইটে। যেমন ফাইবার আপওয়াক এবং ফ্রিল্যান্সার।
  • ছোট কাজ দিয়ে প্রথমে শুরু করতে হবে তারপর অভিজ্ঞতা বাড়ানোর জন্য ছোট প্রজেক্ট নেওয়া ভালো।
  • সবার মতন কাজ জমা দিতে হবে ক্লায়েন্টের বিশ্বাস পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।
  • নিয়মিত দক্ষতা বৃদ্ধি করুন টাইপ স্পিড ও মনোযোগ বাড়ান।
  • বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যাতে করে প্রতারণা চক্রে না পড়তে হয়।

উপসংহার ঘরে বসে ডাটা এন্ট্রি  করে আয় করার উপায়

ডাটা এন্ট্রির কাজ অনলাইনে আয় করার একটি সহজ জীবন জনপ্রিয় উপায়। যাদের কম্পিউটার বা মোবাইল ব্যবহারের সাধারণ জ্ঞান আছে তারা সহজে কাজ শুরু করতে পারবেন। তবে কাজ করার সময় অবশ্যই নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা এবং প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি। ধৈর্য ও নিয়মিত চেষ্ঠার মাধ্যমে ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করে ভালো আয় করা সম্ভব। তাই আসুন নিজেকে অন্যর উপর নির্ভরশীল না করে কাজের মাধ্যমে নিজের একটি পরিচয় গড়ে তুলে। এবং জীবন চলার পথ গুলো সহজ করার চেষ্টা করে ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪