অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম গুলো জানব। ড্রাইভিং লাইসেন্স এটি একটি গুরুত্বপূর্ণ নথিপত্র যা একজন চালকের যোগ্যতা ও বৈধতা নিশ্চিত করে। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ নিজেরা ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য অনলাইনে ঝুকছে।

অনলাইনে-ড্রাইভিং-লাইসেন্স-চেক

এটা শুধুমাত্র সময় বাঁচে না বরং ভুয়া লাইসেন্স এর ব্যবহারের মত ঝুঁকি প্রতিরোধও সাহায্য করে। এর মাধ্যমে সময় কম হয় এবং খরচ বাজে। দেখব কিভাবে মানুষ ঘরের মধ্যে মোবাইল বা ল্যাপটপের সাহায্যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করবে এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা জানতে পারবে।

ড্রাইভিং লাইসেন্স কি

ড্রাইভিং লাইসেন্স হলো সরকারি  কর্তৃক অনুমোদিত একটি নথি যা একজন ব্যক্তিকে বৈধভাবে যানবাহন চলাচল অধিকার দেয়। এটা শুধু একটি কাগজ বা স্মার্ট কার্ড নয় বরং এটি চালকের দক্ষতা যোগ্যতা এবং আইন মেনে চলার নিশ্চয়তার প্রতীক। ড্রাইভিং লাইসেন্স থাকা মানে আপনি আইন অনুযায়ী রাস্তায় গাড়ি বা মোটরসাইকেল চালাতে পারবেন। যদি কারো লাইসেন্স না থাকে তবে তার জন্য অনেক সমস্যা হতে পারে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি কি সমস্যা হতে পারে চলুন তা জানি।

  • পুলিশের কাছে ধরা পড়লে চেকপোস্ট জরিমানা বা মামলা হতে পারে। 
  • এছাড়াও দুর্ঘটনার ক্ষেত্রে অপরাধী হিসেবে ধরা পড়া ঝুঁকি বেড়ে যায়।
  • রাতে গাড়ি চালানোর সময় লাইসেন্স না থাকলে ঝুঁকি আরো বেশি থাকে কারণ রাতের অন্ধকারে ও কম দৃশ্যমান্যতা দুর্ঘটনা সম্ভাবনা বাড়ায় এবং কোনো দুর্ঘটনায় ঘটলে আইন অনুযায়ী দায়িত্ব প্রমাণ করা কঠিন হয়ে যায়।
  • লাইসেন্স মানুষকে শুধু আইনসম্মত চালক হিসেবে স্বীকৃতি দেয় না বরং নিরাপদ ও দায়িত্বশীলতা ভাবে রাস্তায় চলাফেরার সুযোগও নিশ্চিত করে।
  • লাইসেন্স মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কারো এটি একজন চালকের দক্ষতা ও সচেতনতা যাচাই করে দুর্ঘটনা প্রতিরোধের সহায়ক হয় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করে।
  • ড্রাইভিং লাইসেন্স থাকা একজন চালকের জন্য অপরিহার্য এবং এটি না থাকলে শুধু আইনগত নয় ব্যক্তিগত সামাজিক ঝুঁকিও বাড়ে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়

বর্তমান যুগে প্রযুক্তির সাহায্যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাই করা অনেক সহজ এবং সুবিধাজনক। বাংলাদেশের প্রধানত দুইভাবে করা যায় প্রথম উপায় হল BRTA এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা। ব্যবহারকারীকে ওয়েবসাইটে প্রবেশ করে লাইসেন্স যাচাই বা License Verification অপশন নির্বাচন করতে হবে। এরপর নিজের লাইসেন্স নম্বর এবং প্রয়োজন হলে জন্ম তারিখ ইনপুট করে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে স্কিনে লাইসেন্সের বৈধতা ও স্ট্যাটাস দেখা যায়। এ পদ্ধতি সবচেয়ে নিরাপদ এবং দ্রুত ফলাফল দেয়।

দ্বিতীয় উপায় হল মোবাইলে অ্যাপের মাধ্যমে যাচাই করা।BRTA অনুমোদিত মোবাইল অ্যাপ ব্যবহার করে যে কোন সময় যে কোন জায়গা থেকে আপনার লাইসেন্স তথ্য চেক করা সম্ভব। অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করার পরে লাইসেন্স নম্বর ইনপুট করে চেক বাটনে চাপলে লাইসেন্সের স্ট্যাটাস দেখানো হয়। অ্যাপের সুবিধা হল এটি ব্যবহার করা সহজ এবং রিয়েল টাইম তথ্য পাওয়া যায়।

আরো পড়ুন ঃ গ্রামে কাপড়ের ব্যবসার নিয়ম

তাছাড়া কিছু ক্ষেত্রে এসএমএস সার্ভিসিং ব্যবহার করেও লাইসেন্স যাচাই করা যায়। নির্দিষ্ট ফরমাটে লাইসেন্স নম্বর লিখে নির্ধারিত নাম্বারে পাঠালে রিপ্লাই মেসেজে লাইসেন্সের বৈধতা এবং অবস্থা জানানো হয়। এটিই বিশেষত ইন্টারনেট না থাকলে বা দ্রুত যাচাই করতে চাইলে কার্যকর হয়।এ উপায় গুলো ব্যবহার করে আপনি সহজেই ঘরে বসে নিজের বা অন্য কারো ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করতে পারবেন। এর মাধ্যমে ভুয়া লাইসেন্স চিহ্নিত করা যায় এবং রাস্তায় নিরাপদ ভাবে চলাচল নিশ্চিত হয়।

অনলাইনে লাইসেন্স চেক করতে কি কি লাগে

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম গুলো জানলাম। লাইসেন্স যাচাই করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। তবে নিশ্চিতভাবে কিছু তথ্য আপনার কাছে থাকা উচিত। লাইসেন্স যাচাই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো আপনার ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার। এর সাথে আরও কিছু তথ্য লাগবে এখন জানবো অনলাইনে লাইসেন্স চেক করার সময় কি কি লাগে। কারণ অবশ্যই যে কোন কাজ করতে গেলে ডিটেলস দেওয়া দরকার। তাই অনলাইনে লাইসেন্স চেক করতে কি কি লাগবে চলুন তা নিজে জানি।

  • লাইসেন্স নম্বর
  • জন্ম তারিখ
  • ইন্টারনেট সংযোগ
  • ডিভাইস স্মার্টফোন বা কম্পিউটার
  • BRTA অনুমোদিত ওয়েবসাইট বা অ্যাপ

লাইসেন্সের স্ট্যাটাসের বিভিন্ন ধরন

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সময় আপনার লাইসেন্সের বৈধতা এবং প্রক্রিয়ার অবস্থা বোঝার জন্য স্ট্যাটাস দেখানো হয়। এটাই চালককে তার লাইসেন্সের বাস্তব অবস্থা সাথে পরিচয় করায় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। চলুন আর কি লাইসেন্স স্ট্যাটাসের বিভিন্ন ধরণ রয়েছে তা নিজে জানি।

  • Approved/Printed: এই স্ট্যাটাস মানে লাইসেন্স সম্পূর্ণ বৈধ এবং প্রিন্ট হয়ে চালকের কাছে পৌঁছাবে। এর মাধ্যমে আপনি আইন অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল চালাতে পারবেন।
  • Pending: এ সময়ে লাইসেন্স আবেদন করা হয়েছে। কিন্তু এখনো প্রক্রিয়াধীন। লাইসেন্স কার্যকর নয় এবং প্রিন্ট বা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।
  • Processing: এই স্ট্যাটাসের নির্দেশ করে যে লাইসেন্সের তথ্য BRTA এর ডাটা বেজে যাচাই করা হচ্ছে। এ সময় কিছু তথ্য যাচাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
  • Rejected: যেকোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে লাইসেন্স অনুমোদন হয়নি। এক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে।
  • লাইসেন্স স্ট্যাটাস জানা জরুরী কারণ এটি চালকের জন্য বধুতা নিশ্চিত করে এবং ভুয়া লাইসেন্স ব্যবহারের ঝুঁকি কমায় এবং সড়ক নিরাপত্তা বজায় রাখে। একজন গাড়ি চালকের জন্য অবশ্যই বোধতা লাইসেন্স গুরুত্বপূর্ণ।

এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক

অনলাইনের পাশাপাশি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য এসএমএস সেবা ও পাওয়া যায়। এটি ব্যবহার করা খুব সহজ এবং দ্রুত ফলাফল দেয়। ব্যবহারকারীদের কে নির্দিষ্ট ফরম্যাটে লাইসেন্স নাম্বার লিখে নির্ধারিত নাম্বারে পাঠাতে হয়। কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই মেসেজ লাইসেন্স এর বর্তমান অবস্থা বৈধতা এবং অন্যান্য তথ্য পাওয়া যায়। এ পদ্ধতি বিশেষত তখন কার্যকর যখন ইন্টারনেটের সংযোগ নেই বা মোবাইল ব্রাউজার ব্যবহার করা সম্ভব নয়। এসএমএসের মাধ্যমে যাচাই করলে লাইসেন্সের বৈধতা সহজে নিশ্চিত করা যায় এবং চালক ঘরে বসে নিজের লাইসেন্স অবস্থা জানতে পারে। এই এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করলে আপনার কোন অর্থ খরচ হবে না এমনকি সময়ের অপচয় হবে না। আপনি খুব সহজে ঘরে বসে চেক করতে পারবেন।

সাধারণ সমস্যা ও সমাধান

আমরা অনেক সময় অনলাইনে কাজ করতে গেলে সাধারণ সমস্যাগুলো দেখা দেয়। যেমন নাম্বার মিলছেনা। অনেক সময় নামে ভুল আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্য সঠিক থাকে না যার কারণে বারবার রিজেক্ট করে। তাই এসব সমস্যা এড়ানোর জন্য আপনাকে ফরম পূরণ করার সময় ভালোভাবে সবকিছু যাচাই করতে হবে। তারপরও যদি ভুল আছে এজন্য কিছু এর সমাধান রয়েছে চলুন তা জানি।

  • লাইসেন্সের নম্বর ভুল দেখানো। পুনরায় যাচাই করুন এবং নিশ্চিত করুন যে নাম্বারটি সঠিক কিনা। তারপরে সঠিক নাম্বার দিয়ে আবার চেষ্টা করতে হবে।
  • অনেক সময় সার্ভারের সমস্যা হয়। যার কারণে বারবার সার্ভারে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। পুনরায় আবার অপেক্ষা করে ব্রাউজার বা অ্যাপে রিফ্রেস করে চেষ্টা করতে হবে।
  • অনেক সময় তথ্য মিলেনা। তাই  BRTA অফিস বা কাস্টমার কেয়ারের হেল্পলাইনে যোগাযোগ করা সবচেয়ে কার্যকর সমাধান।
  • আবার অনেক সময় কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে তথ্য মিলছে না বা জন্মতারিখ লাইসেন্সের তথ্য ভিন্ন দেখায়। তাই এগুলো পুনরায় চেষ্টা করতে হবে।
  • সমস্যাগুলো সচেতনভাবে সমাধান করলে অনলাইনে লাইসেন্স চেক করা নিরাপদ এবং সহজ হয়ে যায়।

নিরাপত্তা ও সতর্কতা

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সময় ব্যক্তিগত তথ্যে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এর অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত অ্যাপ ব্যবহার করা উচিত। কখনো লাইসেন্স নম্বর জন্ম তারিখ বা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করা যাবে না। অনেক সময় প্রতারণ চক্র মেসেজ পাঠিয়ে তথ্য সংগ্রহ চেষ্টা করে তাই অচেনা নাম্বার লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া পাবলিক কম্পিউটার বা সাইবার ক্যাফে থেকে লাইসেন্স চেক করলে কাল শেষে অবশ্যই বাউজার হিস্ট্রি হিস্ট্রি ও লগইন তথ্য মুছে ফেলতে হবে। মোবাইল ফোন যাচাই করে নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করা ভালো। নিজের লাইসেন্স সম্পর্কিত তথ্য অন্যের সাথে অযথা শেয়ার না করায় নিরাপদ। কখনো এসএমএস বা ফোন কলের মাধ্যমে ব্যক্তগত তথ্য শেয়ার করবেন না। যার কারণে আপনি বড় ধরনের সমস্যাতে করতে পারেন। এই সতর্কগুলো মেনে চললে অনলাইনে লাইসেন্স যাচাই করা নিরাপদ ঝুঁকি মুক্ত এবং তথ্য সুরক্ষিত থাকবে।

অনলাইনে লাইসেন্স চেক করার সুবিধা

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার অন্যতম বড় সুবিধা হল এটি অত্যন্ত দ্রুত এবং সময়ে সাশ্রয়ী। আগে লাইসেন্সে তথ্য জানতে হলে সংশ্লিষ্ট অফিসে যেতে হতো কিন্তু এখন ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে লাইসেন্সের বৈধতা যাচাই করা যায়। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই কম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ভুয়া বাজার লাইসেন্স সহজে শনাক্ত করা যায়। অনলাইনে লাইসেন্স স্ট্যাটাস যাচাই করলে বোঝা যায় লাইসেন্সটি আসল এবং সরকারিভাবে নিবন্ধন কিনা। এটি সড়ক নিরাপত্তা বাড়াতে সাহায্য করে এবং আইনগত ঝামেলা এড়াতে সহায়ক হয়।

আরো পড়ুনঃ মোবাইলে ফেক কল বন্ধ করার নিয়ম

এছাড়াও অনলাইনে লাইসেন্স চেক করা খুবই সহজ ও ব্যবহার বান্ধব। স্মার্ট ফোন বা কম্পিউটার থাকলে যে কেউ এটা করতে পারে। সার্ভেসটি সাধারণত ২৪ ঘন্টা চালু থাকে। তাই যে কোন সময় লাইসেন্স এর অবস্থা জানা সম্ভব। জরুরি পরিস্থিতিতে বাল পুলিশ চেকপোষ্টের লাইসেন্সের তথ্য দ্রুত যাচাই করার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখে। সবমিলিয়ে অনলাইনে লাইসেন্স চেক করা একটি আধুনিক নিরাপদ ও সুবিধাজন পদ্ধতি যাচালকদের জন্য উপকারী।

FAQ:  প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নাম্বার কি?

উত্তরঃ ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নাম্বার হলো একটি বিশেষ পরিচিতি কোড যা প্রতিটি লাইসেন্সের জন্য আলাদা থাকে। এটি মূলত লাইসেন্সের যাচাই তথ্য হালনাগাদ এবার প্রশাসনিক কাজের ব্যবহার করা হয়।

প্রশ্নঃই-ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?

উত্তরঃ সাধারণভাবে বাংলাদেশে ই ড্রাইভিং লাইসেন্স তৈরি হতে প্রায় ৩-৭ কার্য দিবস সময় লাগে। এটি লাইসেন্সের আবেদন তথ্য যাচাই এবং প্রিন্টিং প্রক্রিয়ার উপর নির্ভর করে।

প্রশ্নঃ পুরাতন লাইসেন্স কি অনলাইনে দেখা যায়?

উত্তরঃহ্যাঁ, পুরনো বা আগের ড্রাইভিং লাইসেন্স অনলাইনে দেখা যায় যদি তা BRTA এর ডাটাবেসে নিবন্ধিত থাকে। এটি চালক তার লাইসেন্সের বদ্ধতা যাচাই স্ট্যাটাস চেক এবং প্রয়োজনের তথ্য হালনাগাদ করতে সাহায্য করে।

শেষ কথা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

বর্তমানে ডিজিটাল যুগে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার আগে চেয়ে অনেক সহজ হয়ে গেছে। অনলাইনে কয়েক মিনিটেই লাইসেন্সের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। অনলাইনে কয়েক মিনিটে আপনি ঘরে বসে আপনার লাইসেন্স হয়েছে কিনা তা ধারণা পেয়ে যাবেন। এটা মানুষের জন্য অনেক একটি ভালো পদ্ধতি এতে সময় কম হয় এবং খরচ বাচে। এটি চালকের আইনগত ঝামেলা থেকে নিরাপদ থাকতে সাহায্য করে।, অফিস থেকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। যেকোনো সময় যে কোন স্থান থেকে এই সেবা গ্রহণ করা যায়। নিরাপদ ও অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। সচেতন চালকের জন্য লাইসেন্স অবস্থা নিয়মিত যাচাই করা উচিত। এতে সড়ক নিরাপত্তা নিশ্চিত হয় এবং দায়িত্বশীল আচরণ গড়ে ওঠে। সব মিলে অনলাইনে লাইসেন্স চেক করা আধুনিক ও প্রয়োজনীয় একটি সেবা। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪