প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম ও পুষ্টিগুন

প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম ও পুষ্টিগুন গুলো জানব। আমলকি বা ভারতীয় সেব। একটি ছোট্ট গাছের ফল যা স্বাস্থ্যের জন্য অমূল্য। ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিটামিন গুলো ভরপুর এই ফলটি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা ও দৈনন্দিন খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে।


 

প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম
আমলকি এটা একটি প্রচলিত ফল যা বাজারে পাওয়া যায়। তবে আমলকি চুলের যত্ন বেশি ব্যবহার হয় কিন্তু এটা খেলে যে আমাদের স্বাস্থ্য কত উপকার হয়েছে সম্পর্কে আমরা অজানা। আজকে আর্টিকেলে আমরা জানবো প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম ও পুষ্টিগুণগুলোর সম্পর্কে।

আমলকির পুষ্টিগুণ ও উপাদান

আমলকি Indian Gooseberry হলো একটি ছোট সবুজ ফল যা প্রাকৃতিকভাবে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এক একটি আমলকি ২৫-৩০ গ্রাম ওজনের হতে পারে এবং এর গঠন বেস জলভরা ও ক্রিস্প।

ভিটামিন ঃ ভিটামিন সি প্রতিটি আমলকেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা প্রাকৃতিকভাবে স্বাস্থ্যের উপকার করে। ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স এর যতগুলো উপাদান রয়েছে পুষ্টি তা মানব দেহের জন্য অধিক কার্যকর।

খনিজঃ আমলকিতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান তার মধ্যে একটি হচ্ছে খনিজ। খনিজের যে উপাদান রয়েছে তা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ম্যাগনেসিয়াম যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পুষ্টি সরবরাহ করে।

ফাইবারঃ আমলকি পেকটিন ও সলিউবল ফাইবার সমৃদ্ধ। ফাইবারে ফ্রুটের দেহের অংশ থাকে এবং এটি হজম প্রক্রিয়াকে সাহায্য করে।

ফিটো কেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টঃ ফেনলিক,ফ্ল্যাভোনয়েড, ট্যানিন এগুলো প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।

জল ও কার্বোহাইড্রেটঃ ফলের ৮৫-৮৮% অংশে জল। প্রায় ৮% কার্বোহাইড্রেট থাকে যা প্রাকৃতিক চিনি হিসেবে কাজ করে। তবে প্রোটিনের পরিমাণ খুবই সামান্য প্রায় ০.৫-১%।

আমলকি খাওয়ার সঠিক নিয়ম

আমলকি খাওয়ার সময় পদ্ধতি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক নিয়মে খেলে এর পুষ্টিগুণ সর্বাধিক ভাবে কাজে লাগে। সাধারণত প্রতিদিন ১-২টি কাঁচা আমলকি খাওয়া যথেষ্ট। খালি পেটে সকালে খাওয়া সবচেয়ে কার্যকর কারণ তখন শরীরে হজম প্রক্রিয়া থাকে এবং ভিটামিন দ্রুত শোষিত হয়।

আমলকি বিভিন্নভাবে খাওয়া যায় যেমন কাঁচা, শুকনো বা রস আকারে। কাঁচা আমলকি খাওয়ার সময় সোজা কেটে বা ছোট টুকরা করে খাওয়া ভালো। আমলকি বা আমলকি পাউডার ব্যবহার করলে পরিমাণে সামঞ্জস্য রাখতে হবে।

আরো পড়ুনঃ চুল লম্বা করতে মেথির ১০টি ব্যবহার

আমলকি রস বা জেলি খাওয়ার সময় চিনির পরিমাণ কম রাখা উচিত কারণ আমলকি চিনি ফলের পুষ্টিগুণকে কমিয়ে দিতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়া। যদিও খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো তবে যদি কেউ এটি হজম সমস্যা সৃষ্টি করে মনে করেন তাহলে খাবারের পরও সীমিত পরিমানে পাওয়া যায়।।

নিয়মিতভাবে প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যাস তৈরি করলে শরীল ধীরে ধীরে এই নতুন পদ্ধতির সঙ্গে থাপ খায় এবং এর সব পুষ্টিগুণ সর্বাধিক ভাবে কাজে লাগে।

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি একটি প্রাকৃতিক সুপার ফুড যা নিয়মিত খেলে শরীরে বিভিন্ন প্রক্রিয়ার সহায়ক ভূমিকা পালন করে। আমলকি এটা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এবং এটি বাজারের সব সময় পাওয়া যায়। যা আমলকি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ হিসেবে কাজ করে।

প্রথমে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমলকিতে থাকা ভিটামিন সি এবং কে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে কার্যকর। তাই শীতকালে বা সংক্রমনের মরশুমে আমলকি খাওয়া বিশেষভাবে উপকারী।

দ্বিতীয়ত আমলকি হজম শক্তি উন্নত করে এটি পাকিস্থলের এসিডের ব্যালেন্স ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। নিয়মিত আমলকি খেলে হজম সমস্যা কম হয় এবং খাবার থেকে পুষ্টি শোষণ ভালোভাবে হয়।

তৃতীয়ত উপকারিতা হলো মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণ। আমলকি শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং অপ্রয়োজনীয় চর্বি পোড়াতে সাহায্য করে এটি নিয়মিত ডায়েটের সঙ্গে যুক্ত হলে ওজন বজায় রাখতে সহজ হয়।

চতুর্থ আমলকি রক্তচাপ ও রক্তের নিয়ন্ত্রণ সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি সহ হতে পারে তবে রসের অতিরিক্ত ব্যবহার এড়ানো উচিত।

এছাড়াও আমলকি চুল ও ত্বকের জন্য উপকারী এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে শক্তিশালী করে খুশকি কমায় এবং সতেজ রাখে। ফলে এটি স্বাস্থ্য সচেতন মানুষের জন্য দৈনন্দিন খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার মতন ফল।

খেয়াল রাখার বিষয় ও সাবধানতা

আমলকি যদিও স্বাস্থ্যকর এবং প্রাকৃতিকভাবে পুষ্টিতে ভরপুর তবে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। কারণ অতিরক্ত খেলে উপকারের বদলে অপকার হবে। তখন স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এজন্য এ সর্তকতা গুলো আমাদের মেনে আমলকি খাওয়া উচিত।

প্রথমত অতিরিক্ত খাওয়া যাবে না কারণ বেশি পরিমাণ আমলকি খেলে হজমের সমস্যা এসিডিটি বা পাকিসহল অস্বস্তি হতে পারে। প্রতিদিন ১-২ টি কাঁচা আমলকি যথেষ্ট বেশি হলে তা শরীরের জন্য হজমের দিক থেকে চাপ সৃষ্টি করতে পারে।

দ্বিতীয়ত যারা গ্যাস্ট্রিক বা অম্বলজনিত সমস্যায় ভুগছেন তাদের কাঁচা আমলকি সীমিত পরিমাণে খাওয়া উচিত। বা প্রক্রিয়া জাত আমলকি খাওয়ার সময় চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ অতিরিক্ত চিনি খাদ্যের পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে।

তৃতীয়ত ডায়াবেটিস রোগীদের জন্য সাবধান হওয়া জরুরী। যদিও আমলকি রক্তে নিয়ন্ত্রণে সাহায্য করে তবে রসের অতিরিক্ত ব্যবহার রক্তের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে।

যারা নতুন করে প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যাস শুরু করেছে তাদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। কোন অসস্তি বা সমস্যা দেখা দিলে পরিমাণ কমানো বা চিকিৎসকের পরামর্শ নেয়া উত্তম।

প্রতিদিন আমলকি খাওয়ার সহজ উপায়

প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যাস তৈরি করা অনেকের জন্য চ্যালেঞ্জার হতে পারে। কারণ এর স্বাদ কিছুটা তেতো এবং খালি খাওয়া সময় সহজ হয় না। তবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে এটি দৈনন্দিন খাদ্য তালিকায় সহজে অন্তর্ভুক্ত করা যায়।

আরো পড়ুনঃ লেবু খাওয়ার উপকারিতা

একটি সাধারণ উপায় হল কাঁচা আমলকি খাওয়া বিশেষ করে সকালে খালি পেটে। যদি সরাসরি খাওয়া কঠিন মনে হয় তবে ছোট টুকরা করে কেটে অথবা থামানো লবণ বা চাট মসলা মিশিয়ে খাওয়া যায়। এছাড়াও শুকানো আমলকির বা আমলকি পাউডার ব্যবহার করা আরেকটি সহজ উপায়। পাউডার স্মুদি সালাদ এবং দই সঙ্গে মিশিয়ে খাওয়া যায়

আমলকি রস বা জেলি আরেকটি জনপ্রিয় বিকল্প। তবে এ ধরনের প্রক্রিয়াজাত পণ্য অতিরিক্ত চিনি কম রাখা চেষ্টা করা উচিত । সালাদ স্মুদি ডেজোর্ট আমলকি যোগ করা যায় যাতে ছাদ এবং পুষ্টি দুই বজায় থাকে।

আমলকি খাওয়ার নিয়মিত অভ্যাসে পরিণত করতে ছোট ছোট উপায় ব্যবহার করা গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১-২টি আমলকি বা সমমানের ক্রস পাউডার ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য এর সুবিধা নিশ্চিত করা সম্ভব।

শেষ কথা প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম ও পুষ্টিগুণ

প্রতিদিন আমলকি খাওয়ার নিয়ম ও পুষ্টিগুণগুলো ওপরে আলোচনা করলাম যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই কার্যকর যদি আমরা তা সঠিকভাবে পালন করতে পারি।আমলকি খাওয়া প্রতিদিন স্বাস্থ্যচর্চার একটি সহজ এবং কার্যকর উপায়। শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম সুস্থ রাখে চুল ও ত্বকের জন্য উপকারী। সঠিক নিয়ম এবং পরিমাণে প্রতিদিন আমলকি খেলে আপনার দৈনন্দিন জীবনে সুস্থতা নিশ্চিত করা সম্ভব। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি কি প্রতিদিন আমলকি খাচ্ছেন আপনার স্বাস্থ্যগত পরিবর্তন কেমন হয়েছে মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪