ফিটনেস বৃদ্ধি করার পুরুষদের জন্য কার্যকর ব্যায়াম

ফিটনেস বৃদ্ধি করার পুরুষদের জন্য কার্যকর ব্যায়াম গুলোর সম্পর্কে জানব। পুরুষদের জন্য ফিটনেস শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। বরং স্বাস্থ্য, শক্তি এবং মানসিক দুশ্চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক জীবনের ব্যস্ততা, ভুল খাদ্য এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার অনেক  ফিটনেস কমে যাওয়ার দিকে ঠেলে দিচ্ছে।

ফিটনেস-বৃদ্ধি-করার

ফিটনেস হচ্ছে শরীরের সুস্থতার মাধ্যমে। কারণ নিজেকে ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের ব্যায়ামের দরকার। আর্টিকেল আমরা আলোচনা করব ফিটনেস বৃদ্ধি করার কার্যকর ব্যায়াম যা পুরুষদের শরীরকে সুস্থ শক্তিশালী এবং টোনড রাখতে সাহায্য করে।

ফিটনেস বৃদ্ধির জন্য ব্যায়ামের গুরুত্ব

পুরুষদের ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে নিয়মিত ব্যায়ামের একটি অপরিহার্য উপাদান। শুধু পেসি বৃদ্ধি নয় ব্যায়ামের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। যেমন-

  • পেশি বৃদ্ধি ও শক্তিঃ নিয়মিত ব্যায়াম পেশী গঠন এবং শক্তি বৃদ্ধি করে যা দৈনন্দিন কাজকে সহজ করে।
  • হৃদরোগ প্রতিরোধঃ কার্ডিও এবং স্ট্রেনহ ট্রেনিং হার্টকে সুস্থ রাখে।
  • মানসিক স্বাস্থ্যঃ স্ট্রেস কমায় মোট উন্নতি করে এবং ঘুমের সমস্যা দূর করে।
  • ব্যালেন্স ও স্থিতিশীলতাঃ কোর এবং পায়ের ব্যায়াম শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

পুরুষদের জন্য ফিটনেস মানে কেবল শরীরের চেহারা নয় বরং সামগ্রিক স্বাস্থ্য ও মানসিক শান্তির প্রয়োজন। কারণ ব্যায়ামের মধ্যে দিয়ে আমাদের শরীরের ফিটনেসের পাশাপাশি মানসিক ভাবো সুস্থ থাকা প্রয়োজন। কারন পরিশ্রম করার কারণে ছেলেদের শরীরের যত্ন সেভাবে করা হয় না। তাই শরীরের ফিটনেস ধরে রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য পুরুষদের কার্যকর কিছু ব্যায়াম রয়েছে যা নিচে দেওয়া হল।

পুশ-আপস ব্যায়াম করার গুরুত্ব

ফিটনেস বৃদ্ধি করার পুরুষদের জন্য কার্যকর ব্যায়াম হচ্ছে পুশ-আপস। পুশ-আপস হলো একটি ক্লাসিক ব্যায়াম যা বুক, কাঁধ,  বাহু এবং কোরের পেশী শক্ত করার জন্য ব্যবহৃত হয়।

উপকারিতাঃ চেস্ট মাসল বাড়ায় এবং পেশি টোনড রাখে।বাইসেপ ও ট্রাইসেপ শক্তিশালী করে।পুশ-আপস কোর পেশি শক্ত করে যা ব্যালেন্স বজায় রাখে।

টিপসঃ সঠিক ফর্ম বজায় রাখা যেমন পা কোমর ও কাঁধ এক সরলরেখায় রাখা। তারপরে ৩সেট ১০-১৫ বার ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি করা।

শুরুতে যদি স্ট্যান্ডর্ড পুশ-আপস কঠিন হয় তাহলে নিওক পুশ-আপস ব্যবহার করা যায়।

স্কোয়াটস ব্যায়াম করার গুরুত্ব

ফিটনেস বৃদ্ধির করা পুরুষদের জন্য আরেকটি কার্যকর ব্যায়াম হচ্ছে স্কোয়াটস। স্কোয়াটস হলো নিচে শরীরে সবচেয়ে কার্যকর ব্যায়াম। এটি পা, হিপ এবং কোর শক্ত করে।

আরো পড়ুনঃ প্রতিদিন ব্যায়াম করার নিয়ম

উপকারিতাঃ পায়ের পেশী শক্ত করা এবং কোয়ার্ড্রিসেপ,হ্যামস্ট্রিং ও ক্যালভ শক্তিশালী হয়। শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুরো শরীরের পেশি ব্যবহারের শক্তি বৃদ্ধি পায়।

টিপসঃ সঠিক পজিশন নিতে হবে তার জন্য পায়ের দ্রুত কাঁধের সমান পিছনের পিঠ সোজা রাখা। হাঁটু যেন ৯০ ডিগ্রিতে নেমে আসে। ৩সেট প্রতি সেটে ১৫-২০ বার।

পুল-আপস ব্যায়াম করার গুরুত্ব

পুল-আপস হলো উপরে শরীরের পেশি শক্ত করার একটু অত্যন্ত কার্যকর ব্যায়াম। এটি পিঠ কাঁধ এবং বাহুকে একসাথে ব্যবহার করে।

উপকারিতাঃ ল্যাটিসিমাস ডোরসি শক্ত হয়।ট্রাইসেপ,বাইসেপ এবং কাঁধের পেশী বৃদ্ধি পায়। হাতের শক্তি বৃদ্ধি পায় এবং দৈনন্দিন কাজে সহজ হয়।

সঠিকভাবে করার ধাপঃ একটিপুল-আপস  বার করুন হাতের দ্রুত কাদের সমান।কোর শক্ত রাখুন এবং পা মাটিতে না রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে শরীরকে ওপরে টেনে নিন যতক্ষণ না চেস্ট বারের সমান আসে। ধীরে ধীরে নিচে নামুন।

টিপসঃ শুরুতে যদি স্ট্যান্ডর্ডপুল-আপস কঠিন হয় তাহলে রেসিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করুন। ২-৩ যত বেশি রেপস সম্ভব। পুরো শরীর নিয়ন্ত্রণ রাখুন ঝাকুনি দিবেন না।

প্ল্যাঙ্ক ব্যায়াম করার গুরুত্ব

ফিটনেস বৃদ্ধি করা পুরুষদের জন্য আরেকটি কার্যকর ব্যায়াম হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক হল কোর পেসি শক্ত করা একটি ব্যায়াম। যা ব্যাক অ্যাবস এবং পেসি স্থিতিশীলতা জন্য অপরিহার্য।

উপকারিতাঃ অ্যাবডোমিনাল পেশি টোনড থাকে। ব্যালেন্স ও স্থিতিশীলতা উন্নতি করে। পিঠের ব্যথা কমায় এবং শক্ত কোর পেসি ব্যাক ব্যথা কমায়।

ধাপঃ মুখ নিচে করে এল বোর এবং হাতের উপর ভাত স্থাপন করুন। পা সোজা রেখে পায়ের পাতা মাটিতে রাখুন।কোর শক্ত রাখুন শরীর একটি সরলরেখায় থাকুক। যতক্ষণ সম্ভব ধরুন ধীরে ধীরে সময় বৃদ্ধি করুন।

টিপসঃ ৩০-৬০ সেকেন্ড ধরে প্ল্যাঙ্ক করুন। সপ্তাহে ৩-৫ দিনে নিয়মিত করুন। যদি শুরুতে কঠিন হয় তাহলে ১৫-২০ সেকেন্ড ধরে শুরু করুন।

লাঞ্চেস ব্যায়াম করার গুরুত্ব

লাঞ্চেস ব্যায়াম শরীরের ফিটনেস বৃদ্ধি করতে অনেকটাই কার্যকর।লাঞ্চেস হল পায়ের হিপের এবং কোরের শক্তির বৃদ্ধির ব্যায়াম। এটি ব্যালেন্স ও কোর স্ট্রেনহের জন্য খুবই কার্যকর।

উপকারিতাঃ কোয়ার্ড্রিসেপ এবং হ্যামস্ট্রিং শক্তিশালী হয়। স্থিতিশীল থাকে হিপ। দৈনন্দিন কার্যকলাপের সময় ভারসাম্য বজায় রাখে। স্বাস্থ্যের ব্যালেন্স উন্নতি করে এবং পায়ের শক্তি বৃদ্ধি করে।

সঠিকভাবে ধাপঃ সোজা দাঁড়ান পায়ের দ্রুত হিপের সমান। এক পা সামনে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসুন। সামনে পায়ের হাটু প্রায় ৯০ ডিগ্রিতে বাঁকান পেছনের পা মাটির কাছাকাছি রাখুন। আবার উপরে উঠে অন্য পা দিয়ে রিপিট করুন।

টিপসঃ ৩ সেট প্রতি পায়ে ১০-১৫ বার। ভারসাম্য বজায় রাখার জন্য হাত সামনের দিকে রাখুন।ডাম্বেল ব্যবহার করল আরো শক্তি বৃদ্ধি পায়।

ডাম্বেল রো কার্যকরী ব্যায়াম

ফিটনেস বৃদ্ধি করা পুরুষদের জন্য আরেকটি কার্যকর ব্যায়াম হচ্ছে ডাম্বেল রো। ডাম্বেল রো পেছনের পিসি এবং কোমর শক্ত করার জন্য একটু অত্যন্ত কার্যকর ব্যায়াম।

উপকারিতাঃ পেছনের পেশি শক্ত করে।ল্যাটিসিমাস ডোরসি ট্রাপেজিয়াস শক্ত হয়। শরীরের ভারসাম্য বজায় রাখে দৈনিন্দ্য কাজকে সহজ করে।

আরো পড়ুনঃ মস্তিষ্কে সতেজ রাখতে ৫টি সহজ উপায়

সঠিকভাবে ধাপঃ দুই হাতের ডাম্বেল ধরে কোমরে সামনে ঝুঁকিয়ে রাখুন। সোজা রাখুন ও কোর শক্ত রাখুন। ধীরে ধীরে ডাম্বল উপরের দিকে টানুন কন্ট্রোল বজায় রাখুন। নিচে ধীরে ধীরে নামান।

টিপসঃ ৩ সেট ১২-১৫ বার। প্রথমে হালকা ওজন দিয়ে শুরু করুন পরে ধীরে ধীরে বৃদ্ধি করুন। ফর্ম ঠিক রাখাই প্রধান ঝাঁকনি দিবেন না।

নিয়মিত ব্যায়াম করার টিপস

নিয়মিত ব্যায়াম করা জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। ব্যয়ামের আগে এবং পরে স্ট্রেচিং করা খুবই গুরুত্বপূর্ণ যা পেসি টানানো এবং চোটের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে কারণ ব্যায়ামের সময় শরীরের প্রচুর তরল হারায়।

পাশাপাশি ব্যয়ামের আগে ও পরে হালকা প্রোটিন এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত যা পেসি গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়ক। ব্যায়াম করার সময় ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১-২ দিনের চেষ্টা দিয়ে দ্রুত ফলাফল আশা করা যায় না। নিয়মিত রুটিন মেনে সঠিক ফর্ম এবং সময় অনুযায় ব্যায়াম করলে শরীরের শক্তি শালী ও সুস্থ থাকে পাশাপাশি মানসিক চাপও কমে।

সপ্তাহে ৩-৫ দিন নিয়মিত ব্যায়াম করা সবচেয়ে কার্যকর যাতে শরীরে সমস্ত পেশি পর্যাপ্ত সময় পাই শক্তিশালী হওয়ার জন্য।

উপসংহার ফিটনেস বৃদ্ধি করার পুরুষদের জন্য কার্যকর ব্যায়াম

পুরুষদের ফিটনেস বৃদ্ধি করা মানে শুধু পেশী গঠন নয় স্বাস্থ্য শক্তি এবং মানসিক শান্তি নিশ্চিত করা। কারণ বর্তমানে মানুষ এতটাই কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ছে যে তাদের স্বাস্থ্যের বা শরীরের যত্ন নেওয়ার সময় নেই। প্রযুক্তির কাজে দিনের পর দিন চেয়ারে বসে কাজ করে যার কারণে ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে। তাই ফিটনেস ঠিক রাখতে কার্যকর ব্যায়ামগুলো পাশাপাশি স্বাস্থ্যকর খাবার সঠিকভাবে ঘুম এবং জীবনের চলাফেরা গুলো সব ঠিক করতে হবে। ফিটনেস বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের ব্যায়াম করা প্রয়োজন। তবে মনে রাখবেন ধৈর্য সঠিক কম এবং নিয়মিত ব্যায়াম হল ফিটনেস বৃদ্ধির মূল চাবিকাঠি। আসুন আমরা এগুলো সব মেনে আমাদের স্বাস্থ্যের পাশাপাশি শরীরের ফিসনেসটাকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪