জার্মানি লতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা

জার্মানি লতা খাওয়ার উপকারিতা অনেকে জানতে চাই। এ গাছ সম্পর্কে অনেকে জানে না। এটা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ। যা প্রাকৃতিক গুনাগুনের সাহায্যে মানুষের স্বাস্থ্যের উপকার করে। দিন দিন মানুষ তাদের স্বভাবের কারণে অসুস্থ হচ্ছে। কারণ কেউ অস্বস্তিকর খাবার আবার কেউ অনিয়ম জীবনে যাপনের জন্য।

জার্মানি-লতা-খাওয়ার-উপকারিতা

এসব সমস্যার কারণে দিন দিন মানুষ ভালো থাকার চেয়ে খারাপ অবস্থাতে জীবন যাপন করছে। তবে বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। যার কারণে মানুষ এখন প্রাকৃতিক ও চিকিৎসার প্রতি আগ্রহ দেখাচ্ছে। সেরকমই একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে জার্মানি লতা। যার বিভিন্ন পুষ্টিগুণ মানুষের স্বাস্থ্যের সমস্যা সমাধান করে। এখন আমরা নিচে জানবো জার্মানি লতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা গুলো।

জার্মানি লতা কি

জার্মানি লতা অনেকের কাছে নামটা অপরিচিত। আবার অনেকে ভাবছে এটা আবার কেমন নাম। কিন্তু গ্রামগঞ্জে এই গাছটি দেখতে পাওয়া যায়। জার্মানি লতা একটি লতানো জাতীয় ভেষজ উদ্ভিদ। এটি সাধারণত গ্রাম গঞ্জের ঝোপঝাড়ে, পুকুর পাড়ে, ধানের ক্ষেতে অথবা বাড়ির আঙিনায় বা আশপাশে জন্মাতে দেখা যায়। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মাটিতে বা অন্য গাছের উপর ভর করে বেড়ে ওঠে। সবুজ ও নরম এর পাতা। আর ডাটা তুলনামূলক শুরু ও নমনীয়। অনেক এলাকায় এটি বিভিন্ন নামে পরিচিত হতে পারে। তবে ভেষজ চিকিৎসা এটি বেশি পরিচিত একটি গাছ হিসাবে ব্যবহৃত হয়।

আরো পড়ুনঃ লাল শাকের উপকারিতা

বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে দেখা যায় তবে বিশেষ করে উত্তরবঙ্গের গ্রাম অঞ্চলের, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে, সিলেট বিভাগের কিছুই এলাকায় এবং বরিশাল ও খুলনার গ্রামীণ এলাকায়। এছাড়া ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের কিছু জায়গাতেই লতা পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। সাধারণত বর্ষাকাল ও শরৎকালে এটি বেশির জন্ম এবং দ্রুত বিস্তার লাভ করে।

এটি সাধারণত আদ্র ও উর্ব মাটিতে ভালো জন্মে। সরাসরি তীব্র রোদে না থেকে আংশিক ছায়াযুক্ত স্থানে বেশি বৃদ্ধি পায়। বর্ষাকালের বৃষ্টির পানিতে দ্রুত বাড়ে। কোন বিশেষ যত্ন ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। অনেক মানুষ এটাকে বাগানের বেরা হিসাবে বা ওষুধে গাছ হিসাবে লাগিয়ে থাকে। যাতে করে হাতের কাছে ওষুধের গাছটা তাড়াতাড়ি পায় এবং জার্মানি লতা খাওয়ার উপকারিতা গুলো কাজে লাগে বা সমস্যা সমাধান হয়।

জার্মানি লতার পুষ্টিগুণ

জার্মানি লতা লোকজ চিকিৎসায় বহু ব্যবহৃত এর পুষ্টিগুণ নিয়ে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এখনো সীমিত। তবে ভেষজ উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য ও ব্যবহার ভিত্তিক অভিজ্ঞতা থেকে ধারণা করা যায় এতে কিছু উপকারী জৈব উপাদান থাকতে পারে যা শরীরের জন্য সাময়িক ভূমিকা রাখে। এখন জানবো প্রতি ১০০ গ্রাম জার্মানি লতা খাওয়ার উপকারিতা কতটুকুন পাব তার সম্ভাব্য পুষ্টি উপাদান গুলো।

  • ক্যালরি-২৫-৪০ ক্যালরি
  • কার্বোহাইড্রেট-৪-৬ গ্রাম
  • খাদ্য আঁশ বা ফাইবার-২-৩ গ্রাম
  • প্রোটিন-১-২ গ্রাম
  • ভিটামিন সি-১৫-২৫ মি.গ্রা
  • ভিটামিন এ- ২০০-৪০০ lU
  • আয়রন-১-২মি.গ্রা
  • ক্যালসিয়াম-৫০-৮০মি.গ্রা
  • ম্যাগনেসিয়াম-২০-৩০মি.গ্রা

জার্মানি লতা খাওয়ার উপকারিতা

জার্মানি লতা একটি পরিচিতি ভেষজ উদ্ভিদ। যা গ্রাম অঞ্চলে সহজে পাওয়া যায়। তবে শহরে খুব একটা এটা দেখতে পাওয়া যায় না। অনেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি গ্যাস্ট্রিক ও ঠান্ডা কাশি সমস্যা ব্যবহার করে আসছে। প্রাকৃতিক উপায় সুস্থ থাকতে আগ্রহী মানুষের কাছে এ জার্মানি লতা বেশ জনপ্রিয়। তবে সঠিক পরিমাণ ও নিয়ম না জানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই কতটুকু খেতে হবে এমন কিভাবে খেতে হবে এ বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে জার্মানি লতা খাওয়ার উপকারিতা ও সঠিক ব্যবহারে নিয়োগ বিস্তারিত দেওয়া হল।

  • গ্যাস্ট্রিক কমাতেঃ ৫-৬ টি পাতা সকালে খালি পেটে বেটে আধা কাপ কুসুম গরম পানির সাথে খেতে পারেন। এতে করে গ্যাস্ট্রিক কমাতে সহায়তা করবে। সপ্তাহে ৫-৭ দিন।
  • এসিডিটি ও বুক জ্বালা কমাতেঃ ১ টেবিল চামচ পাতার রস করে খেতে পারেন। খাবারের ৩০ মিনিট আগে দিনে ১ বার বা পাঁচ দিন।
  • পায়খানা কষ্ট দূর করতেঃ পায়খানার কষ্ট দূর করতে জার্মানি পাতা ৪-৫ খেতে পারেন রাতে হালকা গরম পানির সাথে। সপ্তাহে ৩-৫ দিন।
  • লিভারের কার্যক্ষমতা উন্নতি করতেঃ পাঁচটি পাতা বা ১ চা চামচ রস। সকালে ১ চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। সপ্তাহে ৩ দিন।
  • ঠান্ডা কাশি কমাতেঃ ৩-৪ টিপাতা বেটে রস গরম করে ১ চামচ মধু মিশিয়ে দিনে ২ বার বা ৩ দিন।
  • গলার ব্যথা কমাতেঃ গলার ব্যথা কমাতে জার্মানি পাতার রস ১ চা চামচ হালকা গরম করে সকালে ও রাতে ২ দিন খেতে পারেন।
  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেঃ ৪-৫ টি কচি পাতা নিয়ম করে সপ্তাহে ২-৩ দিন খালি পেটে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
  • পেট পরিষ্কার রাখতেঃ ১ টেবিল চামচ রস সকালে কুসুম গরম পানির সাথে খেতে পারেন। সপ্তাহে ২ দিন।
  • হজম শক্তি বাড়াতেঃ ৩-৪ টি পাতা দুপুরে খাবারের আগে বেটে খেলে হজম শক্তি বাড়বে। সপ্তাহে ৫ দিন।
  • শরীরে দুর্বলতা কমাতেঃ ১ চা চামচ রস মধুর সাথে মিশিয়ে সকালে খেতে পারেন সাত দিন।
  • ক্ষুধা মন্দা দূর করতেঃ ৩ জার্মানি পাতা খাবারের আগে চিবিয়ে খাওয়া যেতে পারে। ৩-৪ দিন।
  • হালকা জ্বরের পর দুর্বলতা কাটাতেঃ ১ টেবিল চামচের রস দিনে একবার তিনদিন খেতে পারেন।
  • ত্বক ভালো বা রক্ত পরিষ্কার করতেঃ চারটি পাতা সপ্তাহে দুই দিন সকালে খালি পেটে।
  • শরীরের ডিটক্স করতেঃ ১ গ্লাস কুসুম গরম পানির সাথে ১ টেবিল চামচ রস সপ্তাহে ২ দিন।
  • হালকা পেট ব্যথা কমাতেঃ জার্মানি পাতা ৩-৪ টি পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে দিনে ১ বার সর্বোচ্চ ৩ দিন।

জার্মানি লতা খাওয়ার সঠিক নিয়ম

জার্মানি লতা একটি ভেষজ উদ্ভিদ হল এটি সঠিক নিয়মের না খেলে উপকারের পরবর্তী ক্ষতি হতে পারে। অনেকে অন্যের কথা শুনে পরিমাণ না জেনে বেশি খেয়ে ফেলেন যার ফলে পেট খারাপ বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই এই লতা খাওয়ার আগে সঠিক পরিমাণ সময় এবং ব্যবহারের নিয়ম জানা অত্যন্ত জরুরী। বিশেষ করে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা ঠান্ডা কাশির মতো সমস্যায় ভিন্ন ভিন্ন নিয়মে এটি খেতে হয়। নিয়ম মেনে খেলে উপকার পাওয়া সম্ভব আর অযথা বেশি খেলে ঝুঁকি বাড়ে। নিচে জার্মানি লতা খাওয়ার সঠিক পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হল।

  • সকালে খালি পেটে খাওয়ার নিয়মঃ ৫-৬ টি তাজা ও কচি পাতা সংগ্রহ করুন। পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। পাতা বেটে আধা কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে পান করুন। খাওয়ার পর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না। গ্যাস্ট্রিক বা হজম সমস্যায় এভাবে খাওয়া সবচেয়ে কার্যকর বলে ধরা হয়।
  • রস তৈরি করে খাওয়ার নিয়মঃ ৬-৭টি পাতা ব্লেন্ড করে বা পিসে রস বের করুন।১ টেবিল চামচ রস এক গ্লাস পানির সাথে মিশিয়ে পান করুন। দিনে ১ বারের বেশি নয়। লিভার বা শরীরের ডিটক্সের জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়।
  • মধুর সাথে খাওয়ার নিয়মঃ ১ চা চামচ পাতার রস নিন।১ চা চামচ খাটি মধুর সাথে মিশিয়ে খান। দিনে ১-২ বার সর্বোচ্চ তিন দিন। ঠান্ডা কাশি ও গলার ব্যথায় উপকারী হতে পারে।
  • কোষ্ঠকাঠির জন্য খাবার নিয়মঃ ৪-৫টি পাতা বেটে নিন। রাতে শোবার আগে হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করুন।৩-৫ দিনের বেশি একটানা খাবেন না। এতে মলত্যাগ সহজ হতে পারে।
  • কতদিন খাওয়া নিরাপদঃ টানা ৫-৭ দিনের বেশি না খাওয়াই ভালো। দীর্ঘমেয়াদি সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন। সপ্তাহে ২-৩ দিন খাওয়া তুলনামূলক নিরাপদ।
  • গুরুত্বপূর্ণ সতর্কতাঃ দিনের সর্বোচ্চ ৬-৭ পাতা খাবেন না। শিশু গর্ভবতী নারী এবং যারা দীর্ঘদিন অসুস্থ তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন এবং ডাক্তারের পরামর্শ নিন।

গ্যাস্টিক সমস্যার জার্মানি লতা খাবার সঠিক নিয়ম

জার্মানি লতা অনেকে গ্যাস্ট্রিক এসিডিটি ও হজম সমস্যার জন্য ব্যবহার করেন। তবে সঠিক নিয়ম না মানলে উপকরের বদলে পেট খারাপ ডায়রিয়া বা দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষ করে গ্যাস্টিক সমস্যায় পরিমাণ ও সময় খুবই গুরুত্বপূর্ণ। কারো গ্যাস বেশি হলে একভাবে খেতে হয় আবার কারো এসিডিটি থাকলে একটু ভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। তাই যে কোন ভেষজ ব্যবহারের আগে সঠিক পদ্ধতি জানা জরুরী। নিচের সাধারণ নিয়ম পাশাপাশি গ্যাস্টিকের জন্য নির্দিষ্ট নিয়ম দেওয়া হল।

  • পেটের গ্যাস ও অম্বল কমাতেঃ ৫ কচি পাতা গাছ থেকে তুলে ভালোভাবে পরিষ্কার করে বেটে নিতে হবে। তারপর আধা কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। টানা ৫-৭ দিন খাবেন।
  • অতিরিক্ত এসিডিটি থাকলেঃ এক গ্লাস স্বাভাবিক হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে ১ এক টেবিল চামচ পাতা রস খেতে পারবেন। দুপুরের খাবারের ২০-৩০ মিনিট আগে পান করুন।৪-৫ দিন পর্যবেক্ষণ করুন।
  • দীর্ঘদিনের গ্যাস্ট্রিক হলেঃ দীর্ঘদিনের গ্যাস্ট্রিক রোগীদের ক্ষেত্রে ধীরে ধীরে ও সীমিত ভাবে খাওয়াই নিরাপদ। ৪টি পাতা এর বেশি নয়। সপ্তাহে ৩ দিন খালি পেটে বেটে খেতে পারেন। টানা প্রতিদিন না খাওয়াই ভালো।
  • গ্যাস্ট্রিকের ক্ষেত্রে সতর্কতাঃ অতিরিক্ত খেলে ডায়রিয়া বা পেটের মোচড় হতে পারে। যদি আলসার বা তীব্র পেটে ব্যথা থাকে আগে ডাক্তারের পরামর্শ নিন। ৭ দিনের মধ্যে উপকার না পেলে চিকিৎসা নেয়া জরুরী।
  • গুরুত্বপূর্ণ কথাঃ জার্মানি লতা গ্যাস্টিকের সহায়ক ভেষজ হতে পারে কিন্তু এটি কোন স্থায়ী চিকিৎসা নয়। নিয়ম মেনে খেলে উপকার পাওয়া যেতে পারে।

জার্মানি পাতা খাওয়ার অপকারিতা

জার্মানি লতা বা পাতা ভেষজ হিসাবে অনেকে ব্যবহার করল এটি সবার জন্য সমানভাবে নিরাপদ নয়। সঠিক পরিমাণ ও নিয়ম না মানলে কিছু ক্ষতিকর দিক দেখা দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিন বা অতিরিক্ত সেবন করলে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। নিচে সম্ভাব্য অপকারিতা গুলো দেওয়া হল।

আরো পড়ুনঃ তেলাকুচ পাতার ওষুধে গুণ

  • পেট খারাপ বা ডায়রিয়াঃ অতিরিক্ত জার্মানি পাতা খেলে পেটে অস্বস্তি মোচড় বা পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে দিনে ৬-৭ টির বেশি পাতা খেলে এই সমস্যা দেখা দিতে পারে।
  • বমি ভাব ও মাথা ঘোরাঃ কিছু মানুষের ক্ষেত্রে পাতার তীব্র স্বাদে বা উপাদানের কারণে বমি বমি ভাব বা হালকা মাথা ঘোরা হতে পারে। প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে শুরু করা ভালো।
  • এলার্জির সম্ভাবনাঃ সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে চুলকানি, ত্বকের র‍্যাশ বা লালচে ভাব দেখা দিতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিতে হবে।
  • গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিঃ গর্ভাবস্থায় যে কোন ভেষজ গাছ খাওয়ার আগে পরামর্শ জরুরী ডাক্তারের। জার্মানি পাতা জরায়ুর এর ওপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থাকায় গর্ভবতী নারীদের এটি এড়িয়ে চলা উচিত।
  • দীর্ঘদিন খেলে লিভার বা কিডনিতে চাপঃ অতিরিক্ত ও দীর্ঘমেয়াদী জীবনে লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়তে পারে। তাই ৫-৭ দিনের বেশি টানা খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া।
  • রক্ত চাপের উপর প্রভাবঃ যাদের লো ব্লাড প্রেসার আছে তাদের ক্ষেত্রে এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে এমন সম্ভবনা রয়েছে। তাই উচ্চ বা নিম্ন রক্তচাপের রোগীরা সতর্ক থাকবেন।
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেঃ শিশুদের হজম ক্ষমতা কম থাকায় তাদের ক্ষেত্রে পেট খারাপ বা অ্যালার্জি দ্রুত হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের দেওয়া উচিত নয়।
  • গুরুত্বপূর্ণ পরামর্শঃ জার্মানি পাতা খাওয়ার উপকারিতা থাকলেও অপকারিতার বিষয়টা উপেক্ষা করা উচিত নয়। অল্প পরিমাণে ও নির্দিষ্ট সময়ের জন্য খাওয়া নিরাপদ। যদি কোন ক্ষতিকর প্রভাব ছাড়তে দেখা দেয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

উপসংহার জার্মানি লতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা

জার্মানি লতা একটি ভেষজ উপাদান যেটি খেলে স্বাস্থ্যের উপকার রয়েছে। তবে সঠিক নিয়ম এবং সঠিক পরিমাণে খাওয়ার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে যেহেতু বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন লতাকে জার্মানি লতা বলা হয় তাই ভুলগাছ খাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই সঠিক গাছ সনাক্ত না করে বা অভিজ্ঞ কারো পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা উচিত নয়। তাই সচেতন ভাবে ব্যবহার করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ সঠিক গাছ এবং সঠিক নিয়ম মেনে খেলে স্বাস্থ্যের উপকারিতা পাওয়া যাবে। উপরে জার্মানি লতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা এবং সঠিক নিয়ম গুলো আলোচনা করেছি। যদি সকলে স্বাস্থ্যর দিকে সচেতনতা বৃদ্ধি করে সঠিক পদ্ধতিটি জার্মানি পাতা ব্যবহার করা আমাদের উচিত ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪