শবে কদরের গুরুত্ব ও ফজিলত এবং তাৎপর্য

শবে কদরের গুরুত্ব ও ফজিলত এবং তাৎপর্য গুলো সম্পর্কে জানব। রমজান মাসে মুসলমানদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস। আর এই পবিত্র মাসের শেষের দশকে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম।

শবে-কদরের-গুরুত্ব-ও-ফজিলত

আর সে রাতে নাম হচ্ছে শবে কদর। শবে কদরের গুরুত্ব ও ফজিলত এত বেশি যে এই এক রাতে ইবাদত একজন মানুষের পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। আমরা জানব শবে কদরের গুরুত্ব ও ফজিলত এবং তাৎপর্য ও আমল হাদিস ও করণীয় সম্পর্কে বিস্তারিত।

শবে কদর কি

শবে কদর শব্দটি ফারসি শব বা রাত এবং আরবি কদর যা মর্যাদা তাকদীর শব্দ থেকে এসেছে। আরবীতে একে বলা হয় লাইলাতুল কদর। এই রাতে মহান আল্লাহতালা মানব জাতির জন্য হেদায়েত হিসেবে পবিত্র কোরআন নাজিল করেন। কোরআন শরীফে এই সূরা কদর বলা হয়েছে নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এ আয়াত থেকে বোঝা চাই শবে কদরের গুরুত্ব ও ফজিলত কতটা অসীম। শবে কদর হলো রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত। ইসলামে বিশ্বাস করা হয় শবে কদরে এবাদত হাজার মাসের ইবাদত এর চেয়ে বেশি সওয়াবের সমান। এ রাতে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং আগামী বছরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই রাতকে গুরুত্ব দিয়ে ইবাদতের কাটানো।

শবে কদরের গুরুত্ব

শবে কদর ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ রাতের গুলোর মধ্যে অন্যতম। এই রাতে মুসলমানদের জীবনে জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে একটি রাতের কারনে আল্লাহর কাছে যাওয়ার একটা বিশেষ সুযোগ। এ রাতের ইবাদত গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেটা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। শবে কদর মানুষকে গুনাহ থেকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। এ রাতটি প্রত্যেকটা মুসলমানের জন্য মূল্যবান। আসুন শবে কদরের গুরুত্বগুলো আর কি নিচে জানি।

আরো পড়ুনঃ রমজান মাসে ইবাদতের ফজিলত

  • হাজার মাসের চেয়ে উত্তমঃ এক হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এক রাতের ইবাদতের সওয়াব পুরো জীবনের ইবাদত এর চেয়েও বেশি হতে পারে।
  • ভাগ্য নির্ধারণের রাতঃ এ রাতে আল্লাহ তাআলা পরবর্তী এক বছরে রিজিক, মৃত্যু, জীবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেন।
  • গুনাহ মাফের সুবর্ণ সুযোগঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বে গুনাহ মাফ করে দেওয়া হবে।
  • রহমত ও শান্তির রাতঃ এ রাতে ফজর পর্যন্ত শান্তি ও বরকত পরিপূর্ণ থাকে।

শবে কদরের ফজিলত

শবে কদর এমন একটি রাত যেটা চাইলে সময় পায় না। আল্লাহর রহমত এবং রমজান মাসে এ সুযোগটা আছে। তাই শবে কদরের গুরুত্ব ও ফজিলত এতটাই মহান যে মুসলমানদের জন্য এটি জীবনে এক বিরাট সুযোগ। তাই প্রত্যেক মুসলমানকে গুরুত্বসহকারে ঈমানের সহিত শবে কদরের রাতগুলো পালন করা। আসল নিচে শবে কদরের ফজিলত গুলো জানি।

  • ফেরেশতাদের অবতরণঃ এ রাতে অসংখ্যা ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন। তারা ইবাদতকারের জন্য দোয়া করেন।
  • দোয়া কবুলের বিশেষ সময়ঃ এ রাতে করার দোয়া আল্লাহর দ্রুত কবুল করেন বলে হাদীসে উল্লেখ রয়েছে।
  • জান্নাত লাভের সুযোগঃ এ রাতে সঠিকভাবে ইবাদত করলে জান্নাত লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে মন থেকে আল্লাহকে ডাকতে হবে এবং অতীতের গুনাহের জন্য মাফ চাইতে হবে।

শবে কদর কোন রাতে হয়

শবে কদর নির্দিষ্ট একটি রাত জানিয়ে দেওয়া হয়নি। ইসলামের শিক্ষা অনুযায়ী রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে বিশেষ করে বিজোড় রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ ২১,২৩,২৫,২৭,২৯ রমজানের যেকোনো রাতে শবে কদর হতে পারে। অনেকে আবার ২৭ রমজানকে বেশি গুরুত্ব দেয় তবে নিশ্চিতভাবে বলা যায় না যে শুধু ওই রাতে শবে কদর হয়। এজন্য নবীজির শেষ দশকের প্রতিটি রাতে বেশি বেশি ইবাদত করতেন। তাই একজন সাধারণ মুসলমানের জন্য উত্তম হলো শেষ দশকের সব বিজোড় রাতে আল্লাহর ইবাদতের সময় কাটানো। নির্দিষ্ট রাত গোপন রাখার কারণ হলো মুমিন যেন সব রাতে ইবাদতে মনোযোগী থাকে।

শবে কদরের লক্ষণীয় গুলো

শবে কদরের অত্যন্ত বরকতময় ও শান্তির রাত হওয়া এর কিছু বিশেষ লক্ষণের কথা ইসলামিক বর্ণনায় উল্লেখ করেছেন। তবে এই লক্ষণগুলো নিশ্চিত ভাবে রাত নির্ধারণ করার জন্য নয় বরং ইবাদতের প্রতি আগ্রহ বানানোর জন্য বলা হয়েছে। একজন মুমিনের উচিত লক্ষণ ও অপেক্ষা না করে রমজানের শেষে ১০ থেকে প্রতিটি রাতের ইবাদতে মনোযোগী হওয়া। আসুন কিছু লক্ষণীয় শবে কদরের জানি।

  • রাত প্রান্ত ও প্রশান্ত থাকেঃ রাতে সাধারণত নিরিবিলি ও স্বস্তিদায়ক অনুভূতি হয়।
  • আবহাওয়া মাঝামাঝি থাকেঃ খুব বেশি গরম বা ঠান্ডা অনুভূতি হয় না।
  • আকাশ পরিষ্কার থাকেঃ অনেক সময় আকাশ পরিষ্কার ও সুন্দর দেখা যায়।
  • মন ইবাদতের দিকে ঝুকে যাইঃ মুমিনের অন্তর ইবাদতের প্রতি আগ্রহ ও প্রশান্তি অনুভূতি হয়।
  • পরের দিন সূর্য কমল আলো নিয়ে উদিত হয়ঃ সূর্যোদয়ের সময় আলো নরম ও চোখে আরামদায়ক লাগে বলে হাদীসে উল্লেখ্য আছে।
  • রাত্রি বরকত ও রহমতে ভরা থাকেঃ ফেরেশতাদের আগমনে পরিবেশ শান্ত ও রহমত ময় হয়ে থাকে।

শবে কদরের গুরুত্বপূর্ণ আমল

শবে কদর ইবাদত ও আল্লাহর নৈকট ও অর্জনের সর্ব উত্তম সময়। এ রাতে বেশি বেছে নেক আমল করলে আল্লাহ তাআলা বিশেষ শোওয়াব দান করে। নিচে শবে কদরের গুরুত্বপূর্ণ আমল গুলো দেওয়া হল।

  • নফল নামাজ আদায়ঃ এ রাতে বেশি বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম।
  • কোরআন তেলোয়াতঃ পবিত্র কোরআন তিলাওয়াত এর অর্থ বুঝে পড়া অনেক ফজিলতপূর্ণ আমল।
  • বেশি বেশি দোয়া করাঃ নিজের জন্য পরিবার ও পুরো উম্মার জন্য দোয়া করা উচিত।
  • ইস্তেকফার ও তওবাঃ গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া।
  • জিকির ও তাসবিহ পাঠঃ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা।
  • দান সাদকা করাঃ গরিব ও অসহায় মানুষের সাহায্য করলে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়।
  • দুরুদ শরীফ পাঠঃ নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা উত্তম আমল।
  • ইবাদতের বেশি সময় দেওয়াঃ অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে পুরো রাত ইবাদতে কাটানোর চেষ্টা।

শবে কদরের শ্রেষ্ঠ দোয়া

শবে কদর রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলোহাদিসে বর্ণিত একটি দোয়া জান নবী করিম (সাঃ) আমাদের শিখিয়েছেন " আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি"। অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন।

এ দোয়াটি রাতে বারবার পড়া উত্তম। শবে কদরের রাতে অন্যান্য দোয়া কবুল হয় বিশেষ করে যখন তা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে বলা হয়। এ রাতের দোয়া আমাদের জন্য গুনাহ মাফ, বরকত এবং জীবনের ভালো পরিবর্তন এক বিশেষ সুযোগ।

নারীদের জন্য শবে কদরের আমল

নারীরাও ঘরে বসে শবে কদরের বরকত অর্জন করতে পারেন। ইসলামের নারীদের জন্য বিশেষ নিয়ম নেই তাই তারা পুরুষদের মতো ইবাদত করতে পারবেন নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো। নারীরাও ঘরে বসে এই রাতের ফজিলত উপভোগ করতে পারেন তাই ইবাদতে সময় দিতে কোন বাধা নেই।

  • সময় ব্যবস্থাপনাঃ শবে কদরের রাতের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ইবাদতে ব্যয় করা। তাই রাতে না ঘুমিয়ে সারারাত ইবাদত করার চেষ্টা করা।
  • পরিবারকে ইবাদতের জন্য বলাঃ নারীরা ঘরে অন্য সদস্যদের সন্তান বা স্বামী নফল নামাজ দোয়া ও কোরআন তেলাওয়াতে উৎসাহিত করতে পারেন।
  • শিশুদের জন্য কোরআন শিক্ষাঃ শিশুদের কোরআন পড়া শেখানো ও অর্থ বোঝানো শবে কদর আমল হিসেবে খুবই ফজিলতপূর্ণ।
  • ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করাঃ জিকির, তাসবিহ ও দোয়ার জন্য ঘরে শান্ত পরিবেশ তৈরি করা। এটি পরিবারের সকলের জন্য বরকতের সুযোগ বৃদ্ধি করে।
  • রোগ বা অসুবিধা থাকলে তওবা ও দোয়াই মনোযোগ হওয়াঃ শারীরিক কারণে নামাজ পড়া সম্ভব না হলে দোয়া তওবা ও জিকিরের বেশি সময় ব্যয় করা।
  • পরিকল্পনা ও আত্ম সমালোচনাঃ এ রাতে নারী নিজেকে মূল্যায়ন করতে পারেন গুনাহ থেকে ফিরতে নেক আমল বাড়াতে এবং পরবর্তী জীবনের জন্য পরিকল্পনা করতে।
  • আল্লাহ সন্তুষ্টির জন্য গোপনে ইবাদতঃ পরিচিত কারো সামনে নয় একান্ত আল্লাহর জন্য ছোট ছোট নেক কাজ ও দোয়ায় মনোযোগ হওয়া।

সে ভুলগুলো করা উচিত নয় শবে কদরের রাতে

শবে কদর হল এমন একটি রাত যা বরকত রহমত ও ক্ষমার জন্য বিশেষ। তাই এ রাতে কিছু সাধারণ ভুল থেকে দূরে থাকা উচিত। যে ভুলগুলো আমরা প্রায়ই করি। যার কারণে আমাদের ইবাদত অপূর্ণ থেকে যায়। তাই যাতে ইবাদতের সওয়াব পূর্ণভাবে অর্জন করা যায় তাই এ ভুলগুলো এড়ানো উচিত। নিজে প্রধান ভুলগুলো দেওয়া হলো।

  • শুধুমাত্র ২৭ রমজানের সীমাবদ্ধ থাকাঃ প্রায় অনেক আছে যারা শুধু মনে করে ২৭ রমজান শবে কদর। যার কারনে তারা শুধু ওই একটি রাতে জাগে বা ইবাদত করে। তবে শবে কদরের প্রকৃতি রাত নির্দিষ্ট নয়। শেষ দশকের সব বিজোড় রাতে ইবাদত বাড়ানো উচিত।
  • সময় নষ্ট করাঃ অপ্রয়োজনীয় কাজ বা বিনোদনের রাত কাটানো বরকতের ক্ষতি করে।
  • ইবাদতে অলসতাঃ আন্তরিকতা ছাড়া নামাজ, দোয়া বা কোরআন তেলাওয়াত করলে ফজিলত কমে যায়।
  • লোক দেখানো আমলঃ শুধু মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে সব হারাতে পারেন। তাই লোক দেখানো ইবাদত করা কারো উচিত নয়। যেটা আল্লাহ তায়ালা পছন্দ করেন না।
  • গুনাহে লিপ্ত থাকাঃ যেকোনো ধরনের খারাপ কাজ বা অশ্লীলতা এবং চুরি বা মিথ্যা করা উচিত নয় শবে কদরের রাতে।
  • দোয়া বা তওবা অবহেলা করাঃ এরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া তাই তা অবহেলা করা উচিত নয়।

তাৎপর্য শবে কদরের

শবে কদর হল এমন এক রাত যার প্রতি মুহূর্তে আল্লাহর বরকত ও রহমত সম্ভার লুকানো। এ রাতে আমাদের আত্মশুদ্ধি ও জীবনের মূল্যায়নের সুযোগ দেই। গুনাহ থেকে ফিরে আসা নেক আমল বৃদ্ধি এবং আল্লাহর নিকট অর্জন করার জন্য একটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। শবে কদরের তাৎপর্য বুঝায় যে এক রাতে একজন মানুষের জীবনের পথ চলা পরিবর্তন করতে পারে। তাই মুসলমানদের উচিত শেষ দশকের প্রত্যেকটি বিজোড় রাতগুলো আন্তরিকতা সাথে ইবাদত, দোয়া, জিকির ও কোরআন তেলোয়াত এর সময় ব্যয় করা। এটা আমাদের মনে করিয়ে দেয় সৎ পথ অনুসরণ করা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। তাই শবে কদরের গুরুত্ব ও ফজিলত আমাদের শেখায়।

  • জীবন ক্ষণস্থায়ী।
  • গুনাহ থেকে ফিরে আসার সুযোগ আছে।
  • আল্লাহর রহমতে অসীম।
  • একটি রাতে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
  • এরা তাদের আত্মশুদ্ধি ও নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেয়।

আমাদের জীবনে কি পরিবর্তন আনে শবে কদর

শবে কদর আমাদের জীবনে এ গভীর পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। এ রাতে ইবাদত, দোয়া ও আত্ম সমালোচনার মাধ্যমে আমরা নিজের আত্মাকে শুদ্ধি করতে পারি। গুনাহ থেকে ফিরে আসা নতুন নেক কাজ শুরু করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের জীবনের ধারাকে ইতিবাচক দেখে পরিবর্তন করা। শবে কদরের গুরুত্ব ও ফজিলত হল আমাদের মন ও আত্মাকে শান্তি দেয় তাকওয়া বৃদ্ধি করে এবং জীবনের সব পথ অনুসরণের প্রেরণা যোগায়। তাই এ রাতের গুরুত্ব বোঝা ও ইবাদতে মনঃ নিবাস করা প্রত্যেকটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো পড়ুনঃ রমজান মাসের সুস্থ থাকার উপায়

  • মন থেকে শান্তি পাওয়া যায়
  • তাকওয়া বৃদ্ধি হয় এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ এর মাধ্যমে রহমত লাভের আশা।
  • ইমনের প্রতি বিশ্বাস দৃঢ় হয়।
  • গুনাহ থেকে বিরত থাকা শক্তির পাওয়া যায়।
  • এ রাতে একজন মানুষকে আল্লাহর দিকে আরো বেশি বা কাছাকাছি যেতে সাহায্য করে।

FAQ: প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ঘুমালে কি সোওয়াব কমে?

উত্তরঃ না, ঘুমালে সওয়াব কমেনা। তবে যতটুকুন ইবাদত বা দোয়া করেছেন তার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।

প্রশ্নঃ কোন আমল সবচেয়ে উত্তম?

উত্তরঃ শবে কদরের সবচেয়ে উত্তম আমল হল নফল নামাজ, কোরআন তেলোয়াত এবং আন্তরিক দোয়া করা। এ আমল গুলো আল্লাহর কাছাকাছি যাওয়া ও গুনাহ মাফের জন্য সবচেয়ে প্রিয়।

প্রশ্নঃ লাইলাতুল কদর কি প্রতি বছরে আলাদা হয়?

উত্তরঃ হ্যাঁ, লাইলাতুল কদরের রাত কত বছর রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে আসে। তবে নির্দিষ্ট রাত গোপন থাকায় প্রতিবার আলাদা হতে পারে।

উপসংহারঃ শবে কদরের গুরুত্ব ও ফজিলত এবং তাৎপর্য

শবে কদরের গুরুত্ব ও ফজিলত অনেক মূল্যবান। এটি এমন একটা রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এস শবে কদর রাতের জন্য অনেক মুমিন মুসলমান পথ চেয়ে থাকে। তবে যাদের ভাগ্য আল্লাহ লিখে রেখেছে শুধু তারাই এর একটি পায়। তাই আমাদের সকল মুসলমানদের উচিত এই একটি বরকত ময় রাত যেন আমরা আমাদের জীবন থেকে হারিয়ে না ফেলি। তাই বেঁচে থাকতে আল্লাহর রহমত লাভের আশায় আন্তরিকতার সাথে পাওয়ার চেষ্টা করা উচিত। এ রাত আমাদের জীবনের জন্য এক বিশাল সুযোগ। তাই আসুন রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করি এবং শবে কদরের বরকত অর্জনে চেষ্টা করি। ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪