ইসলামে রোজা না রাখতে পারলে কি করনীয়

ইসলামের রোজা না রাখতে পারলে কি করনীয়। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি মাস। মহান আল্লাহ তা'আলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রোজা রাখা ফরজ করেছে। রোজা শুধু খোদা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়।

ইসলামে-রোজা-না-রাখতে-পারলে

 একজন রোজাদার ব্যক্তি তার ভেতরে আত্মাকে পবিত্র করে আল্লাহর নিকটের যাওয়ার সুযোগ পায়। তবে বাস্তবে জীবনে অনেক সময় এমন পরিস্থিতির তৈরি হয় যখন কেউ অসুস্থ ভ্রমণ বা অন্য কোন সমস্যার কারণে রোজা রাখতে পারে না। আলোচনা করব কোন পরিস্থিতিতে রোজা না রাখার অনুমতি আছে এবং সে ক্ষেত্রে একজন মুসলমানের কি করা উচিত।

রোজা কার উপর ফরজ

ইসলামের পাঁচটি  স্তম্ভের মধ্যে রোজায় একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মহান আল্লাহ কোরআনে বলেছেন যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তী জাতের উপর ফরজ করা হয়েছিল। রোজা ইসলামিক জীবন ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের আত্মা ও মন কে পরিশুদ্ধ করে। তবে রোজা ফরজ সকলের উপর সমান ভাবে নয় কিছু নির্দিষ্ট ব্যক্তি এবং পরিস্থিতিতে এটি বাধ্যতামূলক।

  • প্রাপ্তবয়স্ক মুসলমান
  • সুস্থ ব্যক্তি
  • মানসিকভাবে সুস্থ 
  • ভ্রমণের না থাকা ব্যক্তি
  • শারীরিকভাবে সক্ষম ব্যক্তি
  • মানসিকভাবে সচেতন মুসলমান
  • যারা পূর্বে রোজা পূরণ করতে সক্ষম
  • সক্ষম ব্যক্তির সামর্থ্য অনুযায়ী

অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমান যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার জন্য রমযান রাখা বাধ্যতামূলক। যে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে রোজা রাখা সামর্থ্য রাখে আল্লাহর ইবাদত হিসেবে তার জন্য এটি বাধ্যতামূলক।

কোন পরিস্থিতিতে রোজা না রাখার অনুমতি আছে

রমজান মাসে রোজা ফরজ হলেও ইসলামে কিছু বিষয়ে পরিস্থিতি বিবেচনা করা হয়েছে যেখানে কেউ সাময়িকভাবে রোজা না রাখতে পারেন। এ অনুমতি মানুষের স্বাস্থ্যের, নিরাপত্তা এবং বাস্তব জীবনে পরিস্থিতির কথা মাথায় রেখে দেওয়া হয়েছে।

  • অসুস্থঃ যদি কোন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ থাকে এবং রোজা রাখলে তার স্বাস্থ্য আরো খারাপ হতে পারে তাহলে তিনি রোজা না রাখতে পারেন। যখন রোগ ভালো হবে এরপরে রোজাগুলো পরে কাজা করতে হয়।
  • দীর্ঘ ভ্রমণঃ দূর পাল্লা ভ্রমণের সময় শরীরের জন্য অতিরক্ত চাপ পড়ে। ইসলাম ভ্রমরত ব্যক্তিকে সাময়িকভাবে রোজা না রাখার অনুমতি দেয়। ভ্রমণ শেষ হলে পরে রোজা পূরণ করতে হবে।
  • গর্ভবতী নারীঃ যদি কোন গর্ভবতী নারী মনে করেন যে রোজা রাখলে তার বা শিশুর ক্ষতি হতে পারে তাহলে তিনি রোজা না রাখতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সে রোজা পূরণ করতে হবে।
  • স্তন্যদানকারী মাঃ যেসব মা শিশুদের দুধ পান করান তাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে যদি রোজা রাখলে শিশু স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
  • বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিঃ যারা শারীরিকভাবে খুবই দুর্বল বা বির্ভূত তারা রোজা রাখতে সক্ষম না হলে ইসলামে তাদের জন্য ফিদিয়া দেওয়ার বিধান রয়েছে।
  • বিশেষ ব্যক্তিগত কারণেঃ কোন ব্যক্তি যদি স্বাস্থ্যের জন্য অল্প ক্ষতি হলো রোজা রাখার সময় ঝুঁকি অনুভব করেন তাহলে ইসলাম তাকে সাময়িকভাবে রোজা না রাখার অনুমতি দেয়।

অসুস্থ হয়ে রোজা না রাখতে পারলে কি করনীয়

রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইসলাম মানবিক ধর্ম। তাই যদি কোন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হয় এবং রোজা রাখলে তা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাহলে তাকে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে ইসলামের দৃষ্টি কোন থেকে এই পরিস্থিতি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত।

আরো পড়ুনঃ রমজান মাসের সুস্থ থাকার উপায়

  • সুস্থ হওয়ার পর কাজা রোজা রাখাঃ যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি তাকে সুস্থ হওয়ার পরে সেই রোজা গুলো কাজা হিসেবে পূরণ করতে হবে। কাজা রোজা আদায়ের নিয়ম মূল রোজার মতোই সূর্যোদয় থেকে সূর্যস্ত পর্যন্ত রাখা হয়।
  • ডাক্তারের পরামর্শ নেওয়াঃ রোজা না রাখা সিদ্ধান্ত নেয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উত্তম। ডাক্তারের নির্দেশ অনুযায়ী রোজা না রাখা বা পরে কাজে রাখার ইসলামে গ্রহণযোগ্য।
  • অল্প সময়ের অসুস্থতা হলে সাময়িক বিরতিঃ যদি রোগ সাময়িক হয় এবং কয়েক দিনের মধ্যে সুস্থ হওয়ার সম্ভাব তখন রোজা সাময়িকভাবে ছেড়ে দেওয়া যায়। সুস্থ হলে সেই রোজা পরে পূরণ করতে হবে।
  • দীর্ঘ স্থায়ী বা অক্ষম রোগের ফিদিয়াঃ যদি রোগ দীর্ঘস্থায়ী বা এমনভাবে অসুস্থ হয় যে আর কখনো রোজা রাখা সম্ভব নয় তাহলে কাজা সম্ভব না। এক্ষেত্রে ফিদিয়া দেওয়া হয়। ফিদিয়া মানে দরিদ্রদের জন্য খাদ্য বা সমপরিমাণ অর্থ প্রদান করা।
  • আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করাঃ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে না তাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। রোগ জনিত কারণে না রাখলে আল্লাহ ক্ষমাশীল।
  • স্বাস্থ্য রক্ষার গুরুত্বঃ রোজা রাখার সময় স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসুস্থ অবস্থায় রোজা রাখলে শরীরের ক্ষতি হতে পারে তাই ইসলাম স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোজা না রাখতে পারলে ফিদিয়া কি

ইসলামের যদি কেউ শারীরিক কারণে বা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে তার জন্য ফিদিয়া দেয়ার বিধান রয়েছে। ফিদিয়া হল এমন একটা দান আল্লাহ নির্দেশে অসুস্থ বা অক্ষম ব্যাক্তি তে যেন তারা রোজা না রাখার কারণে ইবাদত পূর্ণ না হয়।

  • ফিদিয়ার অর্থঃ ফিদিয়া মানে হল দরিদ্র মানুষের জন্য খাবার বা তার সমপরিমাণ অর্থ প্রদান করা। এটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য একটি উপায়।
  • কারা ফিদিয়া দিতে হয়ঃ যারা শারীরিকভাবে রোজা রাখতে অক্ষম দীর্ঘই স্থায়ী অসুস্থতা বা বৃদ্ধতার কারণে তারা রোজা রাখতে পারবেনা তাদের জন্য ফিরিয়া দেয়া বাধ্যতামূলক।
  • ফিদিয়ার পরিমাণঃ একজন মানুষের জন্য প্রতিদিনের রোজার ফিদিয়া সাধারণত একজন দলিলকে এক বেলার খাবার দেয়ার সমপরিমাণ হয়। অনেক আলেমের মতে এটি ধান গম বা নগদ অর্থের মাধ্যমে দেওয়া হয়।
  • কাকে দিতে হবেঃ ফিদিয়া মূলত দরিদ্র ও অভাবী মুসলমানদের দেওয়া হয়। দরিদ্রদের খাদ্য নিশ্চিত করার মাধ্যমে সমাজের সাহায্যের ও মানবাধিকার উদাহরণ সৃষ্টি হয়।
  • কখন দিতে হবেঃ যখন একজন ব্যক্তি দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে আর রোজা রাখতে পারবে না তখন তার প্রতি রোজার জন্য ফিদিয়া প্রদান করা উচিত।
  • ইসলামে ফিদিয়ার গুরুত্বঃ ফিদিয়া দিয়ে একজন মুসলিম ইসলামের নির্দেশনা অনুসরণ করে এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন করে। এটি শারীরিক অক্ষমতার কারণে রোজা না রাখার জন্য একটি বৈধ বিকল্প।

কাজা রোজা কিভাবে আদায় করতে হয়

যে ব্যক্তি কোন বৈধ কারণে রোজা রাখতে পারেনি যেমন অসুস্থতা, ভ্রমণ বা গর্ভাবস্থা। সে সুস্থ হয়ে গেলে সেই রোজাগুলো কাজা হিসেবে পূরণ করতে হবে। ইসলামের কাজা রোজা আদায়ের কিছু বিশেষ নিয়ম রয়েছে যা মেনে চলা গুরুত্বপূর্ণ।

  • নিয়ত করাঃ কাজা রোজা শুরু করার আগে নিয়ত করা আবশ্যক। নিয়ত মানে হলো আমি কাজা রোজা রাখছে আল্লাহ সন্তুষ্টের জন্য। নিয়ত হৃদয়ে সঠিকভাবে স্থাপন করতে হবে এবং মৌখিকভাবে বলাও অনুমোদিত।
  • সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখাঃ কাজা রোজা মোর রোজার মত শুরু হয় সূর্যোদয় থেকে এবং শেষ হয় সূর্যাস্তে। দিনের মধ্যে কোন ভাঙ্গা অনুমোদিত নয়।
  • সেহরি ও ইফতার পালনঃ কাজা রোজার সময় সেহরি খাওয়া এবং ইফতার করা উত্তম।
  • সুবিধামতো সময় রাখাঃ যদি অনেক কাজা রোজা থাকে তাহলে তা ধারাবাহিকভাবে বা সুবিধা জনক সময়ে ভাগ করে রাখা যায়। তবে শীতে বা ছুটির দিনে বেশি সুবিধা জনক সময় নেওয়া যায়।
  • স্বাস্থ্য ও শক্তি বিবেচনা করাঃ যদি কাজা রোজা রাখার সময় শরীরের জন্য অতিরিক্ত ঝুঁকি হয় তবে আল্লাহর নির্দেশ অনুসারে স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। অসুস্থ বা দুর্বল হলে কাজা পরে করা যেতে পারে।
  • উদ্দেশ্য ও সৎ মানসিকতাঃ কাজা রোজা রাখার সময় অবশ্যই উদ্দেশ্যটি আল্লাহ সন্তুষ্ট লাভ। ইচ্ছা ও মনোভাব পবিত্র রাখা জরুরি।

ইচ্ছাকৃতভাবে রোজা না রাখার শাস্তি কি

রমজান মাসে রোজা ইসলামের একটি ফরজ ইবাদত। কেউ যদি কারো ছাড়া ইচ্ছে কৃতভাবে রোজা না রাখে তাহলে তা ইসলামের গুরুতর গুনাহ হিসেবে গণ্য হয়। ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর ইবাদত অবমাননা করে সমান।

আরো পড়ুনঃ রমজান মাসে রোজা রাখার ফজিলত

  • বড় গুনাহ হিসাবে গণ্যঃ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা বড় গুনাহ। আল্লাহর প্রতি আনুগত্যের এটি ব্যর্থ হওয়ার প্রতীক।
  • তওবা ও ক্ষমা প্রার্থনা জরুরীঃ যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া উচিত।
  • পরে কাজা রোজা রাখাঃ গুনাহ হলেও যদি সম্ভব হয় পরে সেই রোজাগুলো কাজা হিসেবে পূরণ করা অবশ্যক।
  • নৈতিক শিক্ষাঃ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা শাস্তি মানুষকে সতর্ক করে যাতে পরবর্তী রোজা গুরুত্বপূর্ণ বোঝাই এবং নিয়ম মেনে পালন করে।
  • আল্লাহর ক্ষমাশীল দৃষ্টিঃ যারা আন্তরিকভাবে তওবা করে এবং ভবিষ্যতে ভুল না করার অঙ্গীকার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন।

উপসংহার ইসলামে রোজা না রাখতে পারলে কি করনীয়

ইসলামের বিধান প্রকৃতির অনুকূল ও যৌতিক সেই সঙ্গে সহজ সুন্দর ও সাবলীল। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম স্বাভাবিক জ্ঞান সম্পন্ন সকল মুসলিম নারী ও পুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে। তবে অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে তাহলে আল্লাহর সুন্দর বিধান রয়েছে। যেগুলো পালন করলে আমরা পরবর্তীতে কাজা রোজা আদায় করলে সব পাব। তাই শেষ পর্যন্ত রোজার মূল উদ্দেশ্য হলো ধৈর্য আত্মসংযোগ এবং আলো সন্তুষ্ট অর্জন তাই আমাদের উচিত সচেতনভাবে ও সুস্থভাবে এই ইবাদত পালন করা। আর যদি অসুস্থতার কারণে না হয় তাহলে সুস্থ হয়ে সেটা আদায় করতে হবে এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪