ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে ও পদ্ধতি

ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইন ও পদ্ধতি গুলো জানব। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ হয়েছে। এমন কোন কাজ আছে যেগুলো আমরা এখন ঘরে বসে খুব সহজে করতে পারি।

ট্রেনের-টিকিট-কাটার-নিয়ম-অনলাইনে

অথচ এমন এক সময় ছিল যখনই কাজগুলো করার জন্য আমাদেরকে সশরীরের  সেখানে উপস্থিত থাকতে হতো যেমন ট্রেন, বাস, লঞ্চ বা বিমানের টিকিট কাটার জন্য। যার কারনে মানুষকে অনেক ভোগান্তিতে ভুগতে হতো। কিন্তু বর্তমানে এখন আর এ ঝামেলা থেকে মুক্তি। প্রযুক্তিকে কাজে লাখে কম্পিউটার বা মোবাইলের তাই যে ঘরে বসে ট্রেনের টিকিট কাটা যায় অনলাইনে।

ট্রেনের টিকিট ক্রয় করবেন যেভাবে

ট্রেনের টিকেট কাটার জন্য রেল সেবা নামে বাংলাদেশ রেলওয়েলের একটি অ্যাপ আছে। যেখান থেকে খুব সহজে ট্রেনের টিকিট কেনা যাবে বাংলাদেশ রেলওয়েল সেবা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কেনা যায়। এবং আরেকটি অপশন হচ্ছে বিকাশ। ট্রেনের টিকিট কাটার জন্য অনেক সহজ প্রযুক্তি। তাই ঝামেলা ছাড়া মুক্তভাবে ভ্রমণের আনন্দ উপভোগ করার যায়।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সুবিধা

অনলাইনে ট্রেনের টিকেট কাটা অনেক সুবিধা রয়েছে। বর্তমানে মানুষকে আর টিকিট কাটার জন্য কাউন্টারে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না। বা দালালের চক্করে পড়তে হয় না। মানুষ এখন ঘরে বসে খুব সহজে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে টিকিট ক্রয় করতে পারে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সুবিধা গুলো নিচে দেওয়া হল।

  • ঘরে বসে সহজে টিকেট বুকিং করা যায়।
  • লাইনে দাঁড়ানো ঝামেলা নেই।
  • মোবাইলে ফোন দিয়ে কয়েক মিনিটের টিকিট কাটা সম্ভব।
  • বিকাশ নগদ বা ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করা যায়।
  • টিকিট হারিয়ে যাওয়ার ঝুঁকি কম।
  • এ কারণে বর্তমানে অনলাইন টিকিট বুকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

বাংলাদেশের রেলওয়ে অনলাইন টিকেট বুকিং সিস্টেম

বাংলাদেশের রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে। যার কারণে মানুষ তার প্রয়োজন অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবে। এবং এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা সহজে ট্রেনের সময়সূচী দেখতে পারেন এবং নিজের পছন্দ অনুযায়ী বুকিং করতে পারবেন। অনলাইন টিকিট বুকিং সাধারণত দুই উপায়ে করা যায়।

আরো পড়ুনঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

  • ওয়েব বেইজডঃ এটি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার যেকোনো ওয়েব ব্রাউজার থেকে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে ট্রেনের টিকেট কাটতে পারবে। ওয়েবসাইটটি লিংক এখানে দেওয়া হল।
  • অ্যাপ বেইজড ঃ আপনার ব্যক্তিগত মোবাইলের প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করে অথবা এই লিংকে গিয়ে রেলওয়েল টিকেট কাটতে পারবেন খুব সহজে।
  • এভাবে ডিজিটাল পদ্ধতিতে ট্রেনের টিকেট কেনা এখন অনেক সহজ হয়ে গেছে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কি কি লাগবে

অনলাইনে ট্রেনের টিকেট কাটার আগে কয়েকটি জিনিস প্রস্তুত রাখতে হবে। উবাই মাধ্যম থেকে ট্রেনের টিকেট কাটার জন্য আপনাকে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে। যার জন্য আপনাকে কিছু কাগজপত্র ও লিখিত তথ্য সহ অবশ্যই সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে

  • একটি সক্রিয় মোবাইল নম্বর
  • জাতীয় পরিচয় পত্র (NID)
  • একটি ইমেইল একাউন্ট
  • মোবাইল ব্যাংকিং একাউন্ট বিকাশ, নগদ বা রকেট
  • ইন্টারনেটের সংযোগসহ স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ
  • এর তথ্যগুলো থাকলে খুব সহজে অনলাইনে টিকিট বুকিং বা ক্রয় করা সম্ভব।

ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে এবং পদ্ধতি 

ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেটা করলে আপনি খুব সহজেই ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। আসুন পদ্ধতি গুলো নিচের জেনে নিন।

ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বাংলাদেশ রেলওয়েল অফিসিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে।


ধাপ ২ঃ যদি আগে একাউন্ট না থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় সাধারণত যে তথ্যগুলো দিতে হয় নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জাতীয় পরিচয় পত্র নম্বর ও পাসওয়ার্ড। সব তথ্য সঠিকভাবে পূরণ করে একাউন্ট তৈরি করতে হবে।

ধাপ ৩ঃ অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ধাপ ৪ঃ ট্রেন সার্চ করবেন। আপনি কোথায় থেকে কোথায় যাবেন তা নির্বাচন করতে হবে। এখানে সাধারণত যে তথ্যগুলো দিতে হয় যাত্রার শুরুর স্টেশন, গন্তব্যের স্টেশন এবং যাত্রার তারিখ। এর তথ্যগুলো দেয়ার পর সার্চ করলে সেই দিনের ট্রেনের তালিকা দেখা যাবে।


ধাপ ৫ঃ আপনি আপনার পছন্দ অনুযায়ী ট্রেন নির্বাচন করতে পারবেন। এরপর উপলব্ধি সিট গুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের সিট নির্বাচন করে ক্রয় করতে পারবেন।

ধাপ ৬ঃ এধ হবে যাত্রা কিছু তথ্য দিতে হয় যেমন যাত্রী নাম, মোবাইল নম্বর, পরিচয় পত্রের তথ্য। সব তথ্য সঠিকভাবে পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ।


ধাপ ৭ঃ সব তথ্য ঠিক থাকলে এখন পেমেন্ট করতে হবে। বাংলাদেশ সাধারণত নিজের পদ্ধতিতে পেমেন্ট করা যায়। বিকাশ, নগদ, রকেট, ডেবিট বা ক্রেডিট কার্ড। পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকিট বুকিং নিশ্চিত হয়ে যাবে।


ধাপ ৮ঃ পেমেন্ট সফল হলে একটি ই টিকিট পাওয়া যাবে। আপনি এটি মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। অথবা প্রিন্ট করে নিতে পারেন।



মোবাইল অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি

অনেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পছন্দ করে। এজন্য প্রথমে বাংলাদেশ রেলওয়েল অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে

  • অ্যাপ ইন্সটল করুন
  • অ্যাকাউন্ট লগইন করুন
  • ট্রেন সার্চ করুন
  • সিট নির্বাচন করুন
  • পেমেন্ট সম্পন্ন করুন
  • এভাবে কয়েক মিনিটের মধ্যে টিকিট বুকিং করা সম্ভব।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় গুরুত্বপূর্ণ কিছু নিয়ম

যখন আপনি অনলাইনে টিকিট কাটবেন তখন অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যার কারণে অনেকে ক্ষতির সম্মুখ হতে হয়। এ জন্য আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।

  • সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • যাত্রা তারিখ ভালোভাবে যাচাই করতে হবে।
  • পেমেন্ট করার আগে সব তথ্য ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
  • টিকিট বুকিং করার পর ই টিকেট সংরক্ষণ করতে হবে।
  • টিকিট কাটার সময় অবশ্যই আপনার যে তথ্য সেগুলো সঠিকভাবে এবং ভালোভাবে পূরণ করতে হবে।

বিকাশ অ্যাপের মাধ্যমে টিকিট কাটার নিয়ম

আপনি চাইলে বিকাশ অ্যাপ এর মাধ্যমে মোবাইলের সাহায্যে ট্রেনের টিকিট কাটতে পারবেন অনলাইনে। এজন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। যাতে করে খুব সহজে আপনি টিকিট ক্রয় করতে পারেন। আসুন পদ্ধতি গুলো জানি।

আরো পড়ুনঃ মোবাইলে আসক্তি মানুষের জীবনে যেও অসুবিধা

  • টিকিট কিনতে বিকাশ অ্যাপ এ প্রবেশ করে অ্যাপের টিকিট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে।
  • এখানে বাংলাদেশ রেলওয়েল ই টিকিট সার্ভিস স্ক্রিন আসবে।
  • যেখানে থাকবে যাত্রা শুরু তারিখ গন্তব্য টিকিটের সংখ্যা এসব তথ্যদের ট্রেন নির্বাচন করতে হবে।
  • রেলওয়েল ওয়েবসাইট বা অ্যাপের নিবন্ধিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর বিকাশ দিয়ে ভাড়া দেয়ার অপশনটা আসবে।
  • গেটওয়েতে বিকাশ নম্বর দিলে ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে।
  • এ কোড ও পিন নাম্বার দিয়ে টিকিট নিশ্চিত করলে ইমেইল করে টিকিট পাঠিয়ে দেওয়া হবে। তবে এক্ষেত্রে রেলওয়েল ই টিকিট করে রাখতে হবে আগে থেকে।

উপসংহার ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইন ও পদ্ধতি

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি মানুষের জীবনে অনেক সহজ করে দিয়েছে। ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে আরো সহজ। বাস্তবে টিকিট কাটতে যে যে ঝামেলা হয় অনলাইনে সেটা হয় না যদি আপনার ইন্টারনেট সংযোগ ভালো থাকে। মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের টিকিট কাটা যাবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম মেনে টিকিট কয় করে যাত্রা হবে আরো আরামদায়ক। বর্তমানে প্রযুক্তির জন্য আমাদের জীবনের যাত্রার মান এখন আগের চেয়ে অনেকটা সহজ ও আনন্দময় হয়েছে। তাই আসুন জীবনের আনন্দ মুহূর্তগুলোকে পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব ধন্যবাদ।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪